শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১২ পিএম, ২০২৪-১১-০৭
কুড়িগ্রাম প্রতিনিধি: আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের ২০২৩ -২৪ অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দকৃত ১০ লক্ষ ২৪ হাজার অর্থের মাধ্যমে ৫ শত ৪৭ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। উক্ত স্পে মেশিন বিতরণ কালে ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেছ আলী প্রশাসনিক কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সার্ভেয়ার শাহিনুর আলম,অএ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মালেকুল ইসলাম ও স্থানীয় শিক্ষকসহ প্রমুখ। স্প্রে মেশিন বিতরণকালে চেয়ারম্যান জাবেদ আলী বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ।এবছর উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দকৃত অর্থ দিয়ে আমার ইউনিয়নের কৃষকরা সহজে কীটনাশক প্রয়োগ করতে পারে এজন্য আমরা এব্যবস্থা করেছি। এসময় প্রশাসনিক কর্মকর্তা ওয়ারেছ আলী জানান ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ৩ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন আমার প্রায় ২০ বিঘা জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য এ স্প্রে মেশিন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবু সামা ও আব্দুল হামিদ বলেন আমরা প্রতি মৌসুমে স্প্রে মেশিন নিজস্ব না থাকায় সময়মত স্প্রে করতে পারি না।এবছর আমার চেয়ারম্যান ও মেম্বাররা হামারগুলোর খুব বড় উপকার করেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited