শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৬ পিএম, ২০২৫-১০-১৪
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩অক্টোবর) উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর উচ্চ বিদ্যালয়ে শিশু অধিকার সপ্তাহ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং মঙ্গলবার (১৪অক্টোবর) সভারচর মধ্যপাড়া কুদ্দুস আলীর বাড়িতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে চিত্রাংকন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সভারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব প্রমুখ। উপস্থিত বক্তাগণ শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে তাৎপর্য তুলে ধরেন এবং শিশুদের অধিকার সুরক্ষার জন্য নির্যাতন, শোষণ, অবহেলা থেকে সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং বিকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজনীয়তার ওপরগুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও এলাকার গণ্যমানসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited