চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঝালকাঠিতে নেতার মৃত্যুর ৪ দিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি

ঝালকাঠিতে নেতার মৃত্যুর ৪ দিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৪ পিএম, ২০২৫-১০-২৯

ঝালকাঠিতে নেতার মৃত্যুর ৪ দিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি

ঝালকাঠি প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার চার দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বহিষ্কারাদেশের প্রত্যাহারপত্র এলো। এতে উল্লেখ করা হয়েছে, ২৪ অক্টোবর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।নাসিম আকন নিহত হন ২৫ অক্টোবর। গতকাল মঙ্গলবার তাঁর বহিষ্কারাদেশের চিঠি নেতাকর্মীদের কাছে পৌঁছালে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এটা দলের একজন ত্যাগী নেতার সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন তারা। 

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পদ ফিরিয়ে দেওয়া হলো।’নাসিম আকন বরাবর লেখা এ পত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ অক্টোবর। এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, চার দিন আগের তারিখ দেখিয়ে আজ (মঙ্গলবার) এই অব্যাহতিপত্র কেন্দ্রীয় বিএনপি প্রকাশ করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নানা মন্তব্য করেন তারা।উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার বলেন, ‘কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’ নাসিম আকনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘বিএনপির মিডিয়া সেল থেকে আজই (মঙ্গলবার) তাঁর হোয়াটসঅ্যাপে নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়ার চিঠি পাঠানো হয়। এর আগে তিনি বিষয়টি জানতেন না।’ পেছনের তারিখ দেখিয়ে প্রকাশ করা হয়েছে কিনা জানতে চাইলে তাঁর দাবি, ২৪ অক্টোবরেই হয়েছে। হয়তো তাঁর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এটি প্রকাশ করা হয়নি। 

গত শনিবার রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাসিম আকন নিহত হন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৫ জানুয়ারি তাঁর পদ স্থগিত করা হয়েছিল।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর