শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:০৭ পিএম, ২০২৫-০৯-১৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের দেওয়ানগঞ্জে শশুর বাড়িতে গৃহবধূ এতিম সুমাইয়া হত্যা ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৬সেপ্টেম্বর) দুপুরের দেওয়ানগঞ্জ- ইসলামপুর মহাসড়কের মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন- এলাকাবাসী মানববন্ধনটি আয়োজন করে। মানববন্ধন চলাকালে নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম বলেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করে আসছিল তার স্বামী-শশুর বাড়ির লোকজন। আমি এর সুষ্ঠু বিচার চাই। এছাড়াও মানববন্ধনে নিহতের স্বজন উজ্জ্বল,জাকির হোসেন,শওকতসহ এলাকাবাসীর অভিযোগ,সুমাইয়ার হত্যা ঘটনা পুলিশ মামলা নিতে গড়িমসি করছে ? আমরা চাই পুলিশ মামলা নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের আওতায় আনা হোক। উল্লেখ যে, গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বীর উৎমারচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে পার্শ্ববতী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিন এর ছেলে সুমন (২২) এর সাথে তার বিয়ে হয়। গত ১১ সেপ্টেম্বর ভোর রাতে শ্বশুর বাড়িতে গৃহবধূ সুমাইয়ার রহস্য জনক মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাবাসীর সহায়তা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার দিন সুমাইয়ার স্বামী সুমন,তার বাবা সোনাজ উদ্দিন ও মা খালেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখে ৪৮ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়। এব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান,ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মামলা নেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited