চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাদিকে হামলাকারী হালুয়াঘাট সীমান্ত দিয়ে যেভাবে পালাল

হাদিকে হামলাকারী হালুয়াঘাট সীমান্ত দিয়ে যেভাবে পালাল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:২০ পিএম, ২০২৫-১২-১৫

হাদিকে হামলাকারী হালুয়াঘাট সীমান্ত দিয়ে যেভাবে পালাল

নিউজ ডেস্ক: অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা এবং পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেইমোস্ট ওয়ান্টেড এই দুই আততায়ী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেআইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা- আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

তদন্ত সংশ্লিষ্ট সূত্র পালানোর বিষয়টি নিশ্চিত করলেও রোববার (১৪ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি

তদন্ত সূত্র জানায়, গত শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে ময়মনসিংহের সীমান্তঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ ব্যবহার করে তারা ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে যায় ঘটনায় তাদের সীমান্ত পারাপারে সহায়তাকারী মানব পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

তদন্তে জানা গেছে, হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী প্রযুক্তির সহায়তায় ফয়সাল আলমগীরের গতিবিধি অনুসরণ শুরু করে তবে সন্দেহভাজনরা কৌশলে নিজেদের ডিজিটাল ডিভাইস সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি অন্য ব্যক্তিদের মাধ্যমে ডিভাইসগুলো চালু রেখে বারবার অবস্থান পরিবর্তন করানো হচ্ছিল এতে পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালালেও প্রকৃতপক্ষে তারা রাজধানী ছেড়ে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়

পুলিশ স্থানীয় সূত্র জানায়, গুলি করার পর তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেলে নয়াপল্টন, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট আগারগাঁও হয়ে মিরপুরে পৌঁছায় সেখান থেকে প্রাইভেটকারে করে আশুলিয়া গাজীপুর হয়ে সড়কপথে ময়মনসিংহ যায় ময়মনসিংহের ব্রিজের পাড় এলাকায় যানবাহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাটের দিকে রওনা দেয় ওই গাড়িটি হালুয়াঘাটের ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে থামে পরে তিন যুবক এসে তাদের মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া এলাকায় নিয়ে যায় রাত আড়াইটার দিকে তারা সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা পৌরসভা এলাকায় পৌঁছায় রোববার পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিল বলে তদন্ত সূত্রের দাবি

রোববার হাদিকে হত্যাচেষ্টার বিষয়ে তথ্য জানাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্তদের কেউ বৈধভাবে বিদেশে পালিয়েছেএমন কোনো তথ্য এখন পর্যন্ত ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি তিনি জানান, ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রার রেকর্ড অনুযায়ী, তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন এরপর তার দেশত্যাগের কোনো বৈধ রেকর্ড নেই

তবে নজরুল ইসলাম জানান, শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে পাশাপাশি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে ্যাব- গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন সিবিয়ন দিও সঞ্চয় চিসিম শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট, ফুলপুর, ধোবাউড়া এবং হালুয়াঘাটসংলগ্ন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ডিএমপির রমনা বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরাই ফয়সাল আলমগীরকে সীমান্ত পার করিয়ে দিয়েছেন তাদের সহায়তায় পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নিপুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সকলকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর