শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৫ পিএম, ২০২৫-১১-০৫
আলম খান (বিশেষ প্রতিনিধি): মানবতার কল্যাণে সামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে আজ ০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক অনন্য উদ্যোগ— জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। পিএফজি’র উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ এবং ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, যাঁরা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের নানা বাস্তব অভিজ্ঞতা ও তাত্ত্বিক জ্ঞান শেয়ার করেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করেন পিএফজি’র উপদেষ্টা আমিনুর রহমান সরকার দোলন। আলোচনায় উঠে আসে জেন্ডার বৈষম্য, সমতা ও ন্যায্যতার ধারণা, নারীর প্রতি সহিংসতার কারণ, ধরন ও তার সামাজিক প্রভাব সম্পর্কে গভীর বিশ্লেষণ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর আরিফুর রহমান ভূঞা, এমদাদুল হক টিটো, সাইদুর রহমান তসলিম, নার্গিস সুলতানা, ওয়েভ কোঅর্ডিনেটর মাসুদা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং উইম্যান এগেনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের প্রতিনিধিরা। দিনব্যাপী এ প্রশিক্ষণ যেন এক নবজাগরণের বার্তা নিয়ে এলো— সমাজে নারী-পুরুষের সমঅধিকার, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার এক নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited