শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২৬-০১-২০
সোহেল রানা: নারায়ণগঞ্জে ২ লাইটার জাহাজকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় নারায়ণগঞ্জের নৌ-পরিবহন অধিদপ্তর সোমবার (১৯ জানুয়ারি) মুন্সিগঞ্জের মুক্তারপুরে জরিমানা করে।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে চট্টগ্রাম বন্দর থেকে আগত গম, ভুট্টা, জিপসাম ও ফ্লাই অ্যাশ বহনকারী মোট ২৭টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। এসময় বিধি লঙ্ঘনের দায়ে এমভি সিদ্দিক আহমেদ-৩ এবং এমভি আরজে-১ নামের দুটি জাহাজকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, জাহাজে অপেক্ষমাণ মালামালের প্রাপক- নাবিল গ্রুপ, মদীনা গ্রুপ, এসএস ট্রেডিং, এন মোহাম্মদ, শবনম ও টিকে গ্রুপের প্রতিনিধিদের দ্রুততম সময়ের মধ্যে মালামাল খালাস করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
নৌ-পরিবহন অধিদপ্তরের ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার লেফটেন্যান্ট কমান্ডার এ এন এম রাকিব উল হাসানের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌ-পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাইরুন নেসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নারায়ণগঞ্জের নৌ-পরিবহন অধিদপ্তরের একজন পরিদর্শক সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
অন্যদিকে একই দিনে খুলনার নৌ-পরিবহন অধিদপ্তরের উদ্যোগে নোয়াপাড়া নদীবন্দর এলাকাতেও পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে আগত গম, ছোলা, সারসহ বিভিন্ন পণ্যবাহী প্রায় ১৯টি নৌযান এবং সাতটি বালুবাহী নৌযান পরিদর্শন করা হয়। যেসব নৌযানে ত্রুটি পাওয়া গেছে, সেগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, বালুবাহী নৌযানকে লাইটারিং কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। সেই সঙ্গে তিন থেকে পাঁচদিনের বেশি সময় ধরে অপেক্ষমাণ নৌযানগুলোর মালামাল দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট পণ্যের মালিক প্রতিনিধিদের তাগিদ দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নৌ-পরিবহন অধিদপ্তর।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited