শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২৫-১২-২৮
মেহেদী হাসান তারেক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির মনোনীত প্রার্থী আইনজীবী এ এস এম সায়েম আলী পাঠান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ২৮ ই ডিসেম্বর শিবপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমাদানের সময় জাকের পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এ এস এম সায়েম আলী পাঠান বলেন, জাতিভেদে সকল মানুষের কল্যাণ,ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভোটারদের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। দলীয় সূত্র জানায়, জাকের পার্টির প্রতীক ‘গোলাপ ফুল’ নিয়ে তিনি নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী দিনে নির্বাচনী বিধি মেনে শিবপুর উপজেলাজুড়ে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে বলেও জানান নেতাকর্মীরা। উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited