শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৭ পিএম, ২০২৫-১২-০১
আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। দুর্নীতির এ মামলায় টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানাকে ৭ বছর এবং খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।
ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে দেওয়া এ রায়ের খবর ফলাও করে ছাপা হয়েছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে—‘বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক এমপিকে কারাদণ্ড’। ফিনান্সিয়াল টাইমস শিরোনাম করেছে ‘সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড’।
সংবাদমাধ্যম স্কাই নিউজের শিরোনামে এসেছে—‘দুর্নীতির দায়ে বাংলাদেশে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’। দ্য ডেইলি মেইল তাদের শিরোনামে লিখেছে—‘সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত, দুই বছরের কারাদণ্ড’।
দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে—‘ব্রিটিশ এমপি টিউলিপের অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে তার দুই বছরের কারাদণ্ড’। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, আসামিদের অনুপস্থিতিতেই এই মামলার বিচারকাজ ও রায় ঘোষণা করা হয়েছে। সোমবার রায় পড়ার সময় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক কিংবা অভিযুক্ত তাদের পরিবারের অন্য কোনো সদস্য আদালতে উপস্থিত ছিলেন না।
এছাড়া দ্য টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে—‘বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited