চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুই আন্দোলনে বিভাজন কেন- রিজভীর

দুই আন্দোলনে বিভাজন কেন- রিজভীর

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৭ পিএম, ২০২৫-০৩-১৭

দুই আন্দোলনে বিভাজন কেন- রিজভীর

নিউজ ডেস্ক: অন্তর্র্বতী সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই-অগাস্টের আন্দোলনের মধ্যেবিভাজনরেখা তৈরি করছেবলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বলেন, “জুলাই-অগাস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা তো বিএনপির নেতৃত্বে ১৫ বছরের যে আন্দোলন করেছেন, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ এই ১৫ বছরের মধ্যে ইলিয়াস নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই, অদৃশ্য করা হয়েছে

কারণ এরা সোচ্চার ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মুক্তির জন্য এই কারণে ওরা জীবন দিয়েছে, যার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-অগাস্টে জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে

রিজভী বলেন, “আমি উপদেষ্টা সাহেবদের বলব, আপনারা এই ১৫ বছর ১৬ বছরের আন্দোলন আর জুলাই-অগাস্ট আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে

আপনাদেরকে (উপদেষ্টা) বলব, আপনারা যে কয়দিন আছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করুন এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা, এদিকে আপনারা নজর দিন পাইজাম আর স্বর্ণা চাল, একেবারে মোটা চাল, সেটার দাম ৫৬/৫৭ টাকা, বিআর-২৮ সেটার দাম ৬২/৬৫ টাকা এগুলোর দিকে নজর দিন

অন্তর্র্বতী সরকারের প্রধানের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, “মুহাম্মদ ইউনূস, আপনি প্রধান উপদেষ্টা মানুষের বিশ্বাস আপনার ওপর আমরা চাই, আপনার হাত দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে

আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এই ধরনের গভীর বিশ্বাস জনগণের কিন্তু যদি গড়িমসি হয়, তাহলে তো ভিন্ন মাত্রা নেবে

রিজভী বলেন, “এক উপদেষ্টা ছাত্রদের বলেছেন, ‘তোমরা যেভাবে চালাচ্ছ আমাদেরকে, এভাবে পাঁচ বছর চললে পরে দেশ আরও সুন্দর হবেতার মানে নির্বাচনের দরকার নাই গণতন্ত্রের আরও যে নিশ্চয়তাগুলো আছেআইনের শাসন, ন্যায়বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা- এগুলো তো গণতন্ত্রের উপাদান এগুলো কি শেষ হয়ে যাবে?

আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, এটার জন্যই তো লড়াইকী সবক দিচ্ছেন? তাদেরকে তো ফ্যাসিবাদ অথবা ডিকটেটরশিপের প্রলোভন আপনারা দেখাচ্ছেন এটা তো ঠিক নয়

সারাদেশে ধর্ষণকারীদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নয়া পল্টনে এই বিক্ষোভ সমাবেশ হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নয়া পল্টন সড়ক প্রদক্ষিণ করে

রিজভী বলেন, “আজকে যে জনপদের পর জনপদে যে অসন্তোষ পরিস্থিতি তৈরি হয়ে আছে, সেটা শেখ হাসিনার দুঃশাসনের ফসল এই দুঃশাসনের বিকৃত ফসলের মূল উৎপাটন করে আমাদের সমাজকে পবিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে

সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী মহিলা দল একটি অগ্রগণ্য রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে এই প্রত্যাশা আমি করছি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “আপনারা দেখেছেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে একের পর এক নারীরা ধর্ষণের শিকার হয়েছে; যারা ধর্ষণকারী তাদের কোনো বিচার হয়নি, এমনকি হত্যাকারী যারা, তাদের কোনো বিচার হয়নি

কারণ যারা গুম-খুন-হত্যা করেছিল, তারাই কিন্তু সেই সময়ে রক্ষক হিসেবে অন্যদেরকে দিয়ে কাজগুলো করাতআজকে আমরা এমন একজনের কাছে দায়িত্ব তুলে দিয়েছি, যাকে আমরা মনে করি শান্তির প্রতীক . ইউনূস, তার কাছে আশা করছি আমাদের দেশ নিরাপদে থাকবে, আমাদের মা-বোনেরা নিরাপদে থাকবে, সবাই মুক্ত স্বাধীন কথা বলতে পারবে

 

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে হেলেন জেরিন খান, জেবা খানসহ মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর