শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২২ পিএম, ২০২৫-০১-২৮
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা আদর্শ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ১৬ জানুয়ারি/২৫ একই এলাকার জাকির হোসেন ও জসীম উদ্দীনগংদের নেতৃত্বে নিম্ন জমির তফসিল বর্ণিত মৌজা পচাবহলা,সিএস খতিয়ান নং- ৩৩৩,সিএস দাগ-১২১০,আর ও আর খতিয়ান-৪৩০,আর ও আর দাগ-১২১০ জমির পরিমাণ ১একর ২৮ শতাংশের মধ্যে ৬৪ শতাংশ জমি দখলের পায়তারা চলছে। ভূক্তভোগী নিরীহ কৃষক মধুমোল্লা জানান,আমাদের বাপ-দাদার রেখে যাওয়া পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিবাদীগন বিভিন্ন সময় অন্যায় ভাবে আমাদের জমি দখল করার পাঁয়তারা সহ হুমকি ধামকি দিয়ে আসছে। আমার বড় ভাই সাধু মোল্লা বাদী হয়ে বিজ্ঞ সহকারী জজ আদালত ইসলামপুর জামালপুর মোকাদ্দমা ১২০/২০১৯ মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করলে বিবাদীগণরা নিষেধাজ্ঞা অমান্য করে তারা হাল চাষ করতে যায়। গত ২৬ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায় বিবাদীগণ ওই জমিতে চাষাবাদ করতে গেলে দাবীকৃত জমির মালিক মধু মোল্লা বাধা দিলে তাদের বাধা উপেক্ষা করে জমিতে সেচের পানি নেওয়া ও হাল চাষ শুরু করেন। এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান বাদী এবং বিবাদী দুই পক্ষের অভিযোগ আমরা পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : ঢাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইউসুফ আলী: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আয়োজনের আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited