শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৩ পিএম, ২০২৪-০৯-০৩
বেঞ্জামিন রফিক: বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের(ডিএফপি) মহাপরিচালক হলেন ১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
উল্লেখ্য, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের চৌকষ এ কর্মকর্তা সম্প্রতি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন। মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা সচিত্র বাংলাদেশ-এর সম্পাদক, দিনাজপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও পটুয়াখালীতে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
চাকরিজীবনে ১৯৯৯ সালের জানুয়ারিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চলচ্চিত্র নির্মাণ, প্রকাশনা ও সংবাদপত্র আইন বিষয়ে অভিজ্ঞ। গণমাধ্যম সহায়ক আইন, নীতি ও বিধি এবং দৈনন্দিন জীবনের আইন শীর্ষক তার বৃহৎ কলেবরের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited