শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৯ পিএম, ২০২৫-১২-১৭
ক্রীড়া ডেস্ক: ফুটবল মহাতারকা মেসি-জ্বর কাটিয়ে ভারত যখন স্বাভাবিক ছন্দে ফিরছে, তখনই ফুটবল রাজপুত্রের সফরের এক বিশেষ উপহার নিয়ে সরগরম নেট দুনিয়া। সম্প্রতি ভারতে নিজের প্রথম সফল শেষ করা মেসিকে প্রায় ১১ কোটি রুপি মূল্যের একটি অতি-বিরল বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন শিল্পপতি অনন্ত আম্বানি।
ভারতের চারটি বড় শহর- কলকাতা, হায়দারাবাদ, মুম্বই ও নয়াদিল্লি সফর শেষে মেসি গুজরাটের জামনগরে অবস্থিত অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র 'বান্তারা' পরিদর্শনে যান। সেখানেই তাঁকে এই মহার্ঘ উপহারটি প্রদান করা হয়। অনন্ত আম্বানি হলেন ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে।
অনন্ত আম্বানি মেসিকে যে ঘড়িটি উপহার দিয়েছেন, সেটি হলো রিচার্ড মিল আরএম ০০৩-ভি ২ জিএমটি ট্যুরবিলনের এশিয়া সংস্করণ। এটি বিশ্বের অন্যতম দুর্লভ এবং দামী ঘড়ি। সারাবিশ্বে এই মডেলের মাত্র ১২টি ঘড়ি তৈরি করা হয়েছে। বাজারমূল্য অনুযায়ী এটির দাম প্রায় ১০.৯ কোটি রুপি।
সাংবাদিকরা লক্ষ্য করেছেন, মেসি যখন বান্তারায় পৌঁছান তখন তাঁর হাতে কোনো ঘড়ি ছিল না, কিন্তু ইভেন্ট চলার সময়ই তাঁকে এই বিশেষ রিচার্ড মিল ঘড়িটি পরা অবস্থায় দেখা যায়। ঘড়িটি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে সময়ের নির্ভুলতা বজায় রাখে।
ঘড়িটির রয়েছে স্কেলিটন ডায়াল, যার ভেতর দিয়ে ঘড়ির জটিল মেকানিজম দেখা যায়। ৩৮ মিলিলিটার ব্যাসের কেসটি তৈরি করা হয়েছে বিশেষ ধরনের কার্বন, যা সাধারণত অ্যারোস্পেস এবং ফর্মুলা ওয়ান রেসিং কারে ব্যবহৃত হয়। এতে ডুয়াল টাইম জোন, পাওয়ার-রিজার্ভ ইন্ডিকেটর এবং টর্ক ইন্ডিকেটর রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited