শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১৮ পিএম, ২০২৫-০৭-২০
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন ও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধনের মাসিক প্রমাপ অর্জনে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অধিকার করায় শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন তিনি। রবিবার (২০ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোছা:হাছিনা বেগম। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস,উপ পরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার এ.কে.এম আব্দুল্লাহ-বিন-রশিদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিকে ইউএনও মোঃ তৌহিদুর রহমান জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ইসলামপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইসলামপুর উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সকল কর্মকান্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি,সচিব,ইউপি সদস্য,মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী,গ্রাম পুলিশ,উদ্যোক্তাসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি। শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। এ অর্জন ইসলামপুর বাসী সকলের এই সাফল্য অর্জনে যারা পাশে থেকে সহায়তা করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
জিএসএসনিউজ ডেস্ক : : শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন পরীক্ষিত সংগঠক ও প্রবাসী রাজনীতির ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : গিয়াস রনি,নোয়াখালী: প্রতিনিধি ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারা ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সিলেট প্রতিনিধি: ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের পরপ্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited