শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৩ পিএম, ২০২৫-০১-১৪
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মেলান্দহে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে আছে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। এতে বন্ধ রয়েছে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুরমুট ফুলতলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রেলওয়ে পুলিশ জানায়,বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয় তিস্তা এক্সপ্রেস। পরে দুরমুট স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটির ইঞ্জিন মেরামতে কাজ করছ টেকনিশিয়ানরা। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। যাত্রীরা স্বাভাবিক রয়েছে। জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন,ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন রওনা করেছে। খুব দ্রুতই এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইউসুফ আলী: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আয়োজনের আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited