চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে দুই শিশু নিহত

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে দুই শিশু নিহত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:১২ পিএম, ২০২৪-০৭-৩০

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে দুই শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ছুরি নিয়ে হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১১ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার উত্তর ইংল্যান্ডের একটি ডান্স ক্লাসে হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হত্যা এবং হত্যাচেষ্টার সন্দেহে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের লিভারপুলের কাছে অবস্থিত সাউথপোর্ট থেকে ১৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মেরসেইসাইড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলার ঘটনায় প্রাপ্তবয়স্ক দুজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ প্রধান সেরেনা কেনেডি জানিয়েছেন, এই হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।

তিনি জানিয়েছেন, আহত সবাই ছুরিকাঘাতে জখম হয়েছেন। প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানিয়েছেন, আজকের এই হামলার ঘটনা সত্যিই দুঃখজনক। পুরো দেশ আজ গভীর শোকাহত।

তিনি আরও বলেন, নিহতদের, পরিবার, বন্ধু-বান্ধব এবং বৃহত্তর সম্প্রদায়ের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

পুলিশ প্রধান সেরেনা কেনেডি জানান, শিশু-কিশোরদের জন্য টেইলর সুইফট থিমের একটি নাচের ক্লাসের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে সাহায্য চেয়ে পুলিশের কাছে ফোনকল আসে।

তিনি বলেন, বেশ কয়েকজনের ওপর হিংস্রভাবে হামলা চালানো হয়েছে যাদের বেশিরভাগই শিশু। কর্মকর্তারা এই ঘটনায় হতবাক হয়ে গেছেন।

তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত রাস্তা দিয়ে হেঁটে এসে শিশুদের ওপর হামলা চালানো শুরু করেন। ওই রুমে থাকা প্রাপ্তবয়স্করা শিশুদের বাঁচানোর চেষ্টা করেছেন।

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে প্রবেশ করে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ভয়াবহ এই হামলার ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস। এছাড়া প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী ক্যাথেরিন সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আজ সাউথপোর্টে যারা নিহত ও আহত হয়েছে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনরা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন বাবা-মা হিসেবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না। এই হামলাকে ‌‘জঘন্য আক্রমণ’ হিসেবেও অভিহিত করেছেন তারা।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর