চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গ:গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত ৩৩০

ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গ:গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত ৩৩০

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২৬ পিএম, ২০২৫-০৩-১৮

ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গ:গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত ৩৩০

আন্তর্জাতিক ডেস্ক:  খান ইউনুসের এই শরণার্থী শিবিরে কোন ভবন নেই। এখানেই ছেড়া কাপড় দিয়ে বানানো অস্থায়ী তাবুতে বসবাস করেন ফিলিস্তিনিরা। সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: রয়টার্স।

খান ইউনুসের এই শরণার্থী শিবিরে কোন ভবন নেই। এখানেই ছেড়া কাপড় দিয়ে বানানো অস্থায়ী তাবুতে বসবাস করেন ফিলিস্তিনিরা। সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল।

যুদ্ধবিরতিতে নিজেদের ঘরবাড়িতে ফিরে এসেছিল গাজাবাসী। আর এমন সময়ে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ মার্চ)  হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৪২ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। আরও বহু লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে দাবি করেছে স্থানীয়রা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাজার বিভিন্ন অঞ্চলে চালানো-বিশেষ করে দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ, উত্তর গাজার গাজা সিটি, এবং মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় রাতভর নৃশংস হামলা চলেছে।

হামাস ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, এটি যুদ্ধবিরতি চুক্তিকে নস্যাৎ করার একটি পরিকল্পিত পদক্ষেপ।

ইসরায়েলের বিরুদ্ধে নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগও তুলেছে হামাস। বলেছে, মধ্যস্থতাকারীদের উচিত ইসরায়েলকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য সম্পূর্ণ দায়ী’ করা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই হামলার নির্দেশ দিয়েছেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা ‘ব্যাপক’ হামলা শুরু করেছে।

বিবিসির গাজা প্রতিবেদক কায়রো থেকে জানিয়েছেন, ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি কার্যকরের পর এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা। গাজা সিটির এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তারা আবারও গাজায় নরকের আগুন ঝরিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এখন থেকে হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে কাজ করবে এবং হামাসকে আমাদের জিম্মিদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি জানানোর জন্য দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েল আবারও হামলা শুরু করেছে-এমন চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। আর তখনই চারদিকে আগুন দেখতে পাই।

আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম দেইর আল-বালাহ থেকে জানান, হামলা প্রধানত ঘনবসতিপূর্ণ এলাকায়, অস্থায়ী স্কুল ও আবাসিক ভবনে চালানো হয়েছে, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল।

তিনি বলেন, আমরা গত এক ঘণ্টায় গাজার আকাশে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান স্পষ্টভাবে দেখতে পেয়েছি। নিহতদের মধ্যে নবজাতক, শিশু, নারী ও বৃদ্ধরাও রয়েছেন। এছাড়া কয়েকজন উচ্চপদস্থ হামাস কর্মকর্তা এই হামলায় নিহত হয়েছে বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর