শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:০০ পিএম, ২০২৫-০২-১৯
আলম খান : নরসিংদী জেলা শিবপুর উপজেলার ইটাখোলা থেকে শিবপুর সড়ক ও জনপদের উন্নয়নের কাজ চলছে উক্ত রাস্তা পল্লী বিদ্যুৎ এর খুঁটি এখন যেন মরণ ফাঁদ, এতে রাস্তার উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে সড়ক ও জনপদের ঠিকাদার প্রতিষ্ঠান রিলায়াব বিল্ডার্স লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার,আজাদ জানান, বিদ্যুৎ খুঁটি থাকায় আমরা সময় মত কাজ করতে পারছি না, উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটছে, দেড় বছর আগে বিদ্যুৎ এর খুঁটি সরানো কথা ছিল তা এখনো সরানো হয়নি। শিবপুর সড়ক ও জনপদের আঞ্চলিক বিভাগের প্রকৌশলী রাজীব কুমার জানান, বিদ্যুৎ খুঁটি সরানোর জন্য পুনে দুই বছর আগে পল্লী বিদ্যুৎ কে চাহিদা অনুযায়ী আনুমানিক ৪২ কোটি দেওয়া হয়, তাদের কাজের অগ্রগতি আশা করি। পল্লী বিদ্যুৎ সমিতি-২ (শিবপুর) ডিজিএম মো:আলামিন মিয়া জানান, খুঁটি সরানো হচ্ছে, এই ব্যাপারে আমাদের প্রতিনিয়ত মিটিং হচ্ছে,যথা সময়ে কাজ করে যাব আমরা। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফারজানা ইয়াসমিন জানান,বিষয়টি আপনার মাধ্যমে অবগত হয়েছি, এই বিষয়ে পল্লী বিদ্যুৎ সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।শিবপুর থেকে ইটাখোলা রাস্তার গাড়ী চালক আরিফ, ইব্রাহিম, মল্লিক,হারুন জানান বিদ্যুৎ এর খুঁটির জন্য অনেক সময় রাস্তায় যখন গাড়ী বেশি থাকে তখন খুঁটি সাথে অনেক সময় লেগে যায়, যাত্রী মমিন,হোসেন ভুঁইয়া,মেহেদী হাসান তারেক, সিনিয়র সাংবাদিক সাদিক ইকবাল লাভলু জানান, দ্রুত ব্যবস্থা না গ্রহণ করা হলে পল্লী বিদ্যুৎ খুঁটির জন্য যে মরণ ফাঁদ দৃশ্য দেখা যাচ্ছে তাতে যে কোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে, জানমালের ব্যাপক ক্ষতি সাধন হবে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আ: কুদ্দুস জানান,আমি নতুন যোগদান করেছি, বিষয়টি আমাদের প্রকৌশলী তদারকি করছে, কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছে জানতে চাই? তিনি বলেন,আমি নতুন যোগদান করেছি তা এখন বলতে পারছি না। তবে দ্রুত কাজ করার জন্য আমার শতভাগ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited