চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পবিপ্রবি থেকে উপাচার্য চায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটবৃন্দ

পবিপ্রবি থেকে উপাচার্য চায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটবৃন্দ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:২৯ পিএম, ২০২৪-০৯-২৪

পবিপ্রবি থেকে উপাচার্য চায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটবৃন্দ

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। যাতে বিগত দিনে ঘটে যাওয়া নানা অনিয়ম দুর্নীতি দূর করে আগমী দিনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারেন। আজ মঙ্গলবার(২৪সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান প্রাক্তন শিক্ষার্থীরা। তারা জানান, আমরা এমন একজন উপাচার্য চাই, যিনি এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বুঝবেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবেন। তিনি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবেন এবং সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে সচেষ্ট থাকবেন। বিবৃতিতে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলের প্রথম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দেশ-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা কার্যক্রমের যোগসূত্র স্থাপনে যিনি ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে পারবেন বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে এমন একজন শিক্ষককে উপাচার্যের দায়িত্ব দেওয়ার আহবান জানান গ্রাজুয়েট শিক্ষার্থীরা। বিৃবতিতে উল্লেখ করা হয়, আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক গ্রাজুয়েটরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন দক্ষ, অভিজ্ঞ এবং যোগ্য শিক্ষকের ভেতর থেকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। অন্যথায় রাষ্ট্রের ভিন্ন কোন সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করতে কেউ এগিয়ে আসবে না। শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয় এগিয়ে নিতে সবার সর্বাত্রক সহযোগিতা অব্যহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আরও বলা হয়, ২০০০ ইং সালের ৮ জুলাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে মাত্র ভিত্তি প্রস্তর স্থাপন করলেও ২০০২ সালের ২৬ ফেব্র“য়ারী প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পূর্নাঙ্গ কার্যক্রম শুরু হয়। বিশ্ববদ্যিালয়টি আমাদের আবেগ, অনুভূতি, স্পন্দন এবং যোগ্যতার মাপকাঠি। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে রয়েছে আমাদের সীমাহীন ত্যাগ। হয়েছি অর্বনীয় জুলুমের শিকার। জেল খাটতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। হারাতে হয়েছে শিক্ষার্থীদের জীবনের মহামূল্যবান দুটি বছর। শত প্রতিকুলতা পেরিয়ে প্রতিষ্ঠানটি এখন নিজন্ব আলোয় আলোকিত। দক্ষ, অভিজ্ঞ, মেধা সম্পন্ন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গড়া প্রতিষ্ঠানটি অনেক পুরাতন গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। সাবেক শিক্ষার্থদের বিবৃতিতে বলা হয়েছে, গত জুলাই অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ তাদের জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশকে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতিতে পবিপ্রবির শিক্ষার্থীরাও শিক্ষা-গবেষণার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্বলিত একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রত্যাশা করে। আর এ প্রত্যাশা পূরণের জন্য সর্বাধিক জরুরি একজন আভ্যন্তরীন যোগ্য উপাচার্য। বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসের বাইরে থেকে উপাচার্য নিয়োগ হলে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কিংবা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারেন। অতীতেও বহিঃস্থ বিশ্ববিদ্যালয়ে থেকে যারাই চার বছরের জন্য উপাচার্য হয়ে এসেছেন তারা নির্দিষ্ট সময়ের জন্য পদের ক্ষমতা ভোগ করে আবার তাদের কর্মস্থলে চলে গেছেন। পরবর্তীতে কোনদিন বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর ও নেয়নি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ তাদের কাছে কখনোই গুরুত্ব পায়নি বলে আমরা এখনও নিয়োগ বাণিজ্য, প্রশ্ন ফাঁস, স্বেচ্ছাচারিতা, পরিবার তন্ত্র সহ অনেক বদনাম ও দূর্নীতির বোঝা বয়ে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়টি। আগামী দিনে বিশ্ববিদ্যালয়টি সঠিক পথে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথী, কর্মকর্তা-কর্মচারীদের দাবির সঙ্গে একত্বতা প্রকাশ করছেন প্রাক্তন শিক্ষাথীরা।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর