শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:০২ পিএম, ২০২৫-০৮-১০
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য দরিয়াবাদ হাসপাতাল সংলগ্ন জামে মসজিদ থেকে সুন্দর আলীর বাড়ি পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। এতে স্কুল, মাদরাসা ও মসজিদ গামীদেরসহ সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। মা আয়েশা (রা.) নূরানী কিন্ডারগার্টেন ও মহিলা কওমী মাদরাসার সুপার সোলায়মান হক বলেন,“আমরা ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নাগরিক হিসেবে সব ধরণের সেবা থেকে বঞ্চিত হচ্ছি। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় পানি উঠে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। অনেক সময় রাস্তায় পানি থাকায় ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে পারে না। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা প্রয়োজন।” দরিয়াবাদ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান,“সুন্দর আলীর বাড়ি থেকে আমাদের জামে মসজিদ পর্যন্ত রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে। ফলে ময়লাযুক্ত পানি পেরিয়ে মসজিদে আসতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। অতি দ্রুত রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।” সাংবাদিক আব্দুস সামাদ জানান, মধ্য দরিয়াবাদ জামে মসজিদ থেকে সুন্দর আলী বাড়ি পর্যন্ত রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা করা জরুরী। সামান্য বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি ওঠে মানুষের চলাচলের ভিন্ন ঘটে। এলাকাবাসী জানান,প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হয়েও বছরের পর বছর তারা মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষাকালে এই সমস্যার তীব্রতা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited