চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২৮ পিএম, ২০২৬-০২-১০

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠক শেখ রায়েজুর আলম মাহফুজ দীর্ঘদিন ধরে স্থানীয় ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষাক্ষেত্র ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি ছয়গাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ছাত্ররাজনীতিতে যাত্রা শুরু করেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছয়গাঁও ইউনিয়নের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। সহকর্মীদের মতে, তিনি বিনয়ী ও মেধাবী নেতৃত্বগুণের জন্য এলাকায় সুপরিচিত। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের সময় তিনি নানা আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন এবং সেই প্রেক্ষাপটে হামলা-মামলাসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে তার সহকর্মীরা জানান। তবুও সাংগঠনিক কার্যক্রমে তার উপস্থিতি অব্যাহত রয়েছে এবং শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় তার সাংগঠনিক যোগাযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে চাকরির ব্যস্ততার মধ্যেও তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। দলীয় নেতৃত্বের নির্দেশনায় তিনি বর্তমানে নির্বাচনী কার্যক্রমেও সক্রিয় রয়েছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের দাবি-দাওয়া সংগ্রহ করছেন এবং তা দলীয় উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ করছেন। স্থানীয়দের মতে, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার এই সক্রিয় অংশগ্রহণ তাকে এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

নির্বাচন উপলক্ষে দোকানপাট ও শপিং মল ২ দিন বন্ধ থাকবে

নির্বাচন উপলক্ষে দোকানপাট ও শপিং মল ২ দিন বন্ধ থাকবে

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর