শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০১ এএম, ২০২৫-০১-০৮
আব্দুল মজিদ, নাটোর: শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রাতে উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম-তাবাসসুম প্রভা । উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি দল দরিদ্র ও অসহায় মানুষদের কাছে শীতবস্ত্র পৌঁছে দেন। গ্রামে প্রবেশ করেই তারা ঘরে ঘরে গিয়ে শীতার্তদের খোঁজ নেন এবং তাদের হাতে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেন। ইউএনও হা-মীম-তাবাসসুম প্রভা বলেন, "শীতার্তদের কষ্ট লাঘবের জন্য আমি ও সহকারী কমিশনার ভূমি-নির্বাহী ম্যাজিস্ট্রেট সূরাইয়া মমতাজ সর্বোচ্চ চেষ্টা করছি। তাদের কষ্ট লাঘবে সরকার আমাদের কাছে যা দিয়েছে, তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।" স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের এই উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। একজন বৃদ্ধ উপকারভোগী আব্দুস সামাদ বলেন, "রাতে ঘুমাতে গেলে শীতের কষ্টে আমার অসুস্থ স্ত্রী ছামেনার ঘুম হতো না। এই কম্বল পেয়ে এখন আমরা একটু স্বস্তি পাবো।" উপজেলা প্রশাসন জানিয়েছে, শীতের পুরো মৌসুমে এই কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও তারা দরিদ্র মানুষের পাশে থাকবে। বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে প্রশাসন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited