শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:২০ পিএম, ২০২৪-১২-০৬
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তকে খুঁজে বেড়াচ্ছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকরা। বুধবার রাতে দফায় দফায় কুড়িগ্রাম প্রেসক্লাবসহ জেলা সদরের বিভিন্ন মোড়ে তারা ওই প্রতিনিধিকে খোঁজেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক সুজন মোহন্ত। সমকালে গত ২ ডিসেম্বর ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগে সুজন মোহন্ত জানান, ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে বুধবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থক কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবর রহমানসহ অজ্ঞাত কয়েকজন কুড়িগ্রাম প্রেসক্লাবে, শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে তাকে খোঁজেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজসহ দেখা পেলে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি সেখানে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছেন। ঘটনাটি কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিনকে অবহিত করলে শহরে পুলিশ টহল জোরদার করেন। বিএনপির ঐ নেতাদের প্রাণনাশের হুমকির কারণে সুজন মোহন্ত কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন। এই উদ্ভুত পরিস্থিতি সৃষ্টিকারী বিএনপি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে তার মুঠোফোনে(০১৭১৭০৬২১৭৭) যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, সাংবাদিক সুজন মোহন্তের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited