শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৪ পিএম, ২০২৫-০৩-১৭
বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় ‘তৌহিদী জনতা’র নামে একদল লোক একটি মাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া মাজারে আসা ভক্তদের জন্য রান্না করা খাবার নষ্ট করা হয়।
রোববার মধ্যরাতে উপজেলার বটতলা সড়কের পাশে ‘ইসমাইল শাহ বাবার’ মাজারে এ ঘটনা ঘটে বলে জানান আমতলী থানার ওসি আরিফুল ইসলাম।
খবর পেয়ে সোমবার সকালে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম মাজারটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, “দুই পক্ষকে শান্ত থাকতে বলেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্তে পুলিশকে নির্দেশ দিয়েছি।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাজারের ওরস ঠেকাতে ‘তৌহিদী জনতা’র নামে কয়েকশ মানুষ লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। মিছিলটি মাজারের সামনে পৌঁছালে আশেপাশের আরও কয়েক গ্রামের মানুষ এতে অংশ নিয়ে মাজারে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।
এ সময় মাজারের বিভিন্ন আসবাব, ঘরের টিন ও দেয়ালের ইট খুলে ফেলার পাশাপাশি চালানো হয় লুটপাট। ‘তৌহিদী জনতা’ আগুন দিয়ে মাজারের চারপাশ ঘিরে অবস্থান করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেতে পারেননি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited