শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৩৪ পিএম, ২০২৪-০৭-২৮
নিউজ ডেস্ক :কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা ১০ দিন দেশজুড়ে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা। অনেক গ্রাহকের ডাটা প্যাকেজ কেনা থাকলেও এ সময়ের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের এ ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিন দিন।
রোববার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে তিনি দেশের মোবাইল অপারেটর কোম্পানি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অ্যাসোয়িশেন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের (অ্যামটব) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদসহ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও। এ বৈঠকে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রিফিংয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, তাদের অধিকাংশেরই ডাটা প্যাকেজ কেনা ছিল। আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই। নেটওয়ার্কটা নিরবচ্ছিন্নভাবে না থাকায় তারা আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।
প্রতিমন্ত্রী বলেন, সার্বিক দিক বিবেচনা করে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা মোবাইল ইন্টারনেট চালুর পর ফোরজি সেবায় যুক্ত হবেন, তখন প্রত্যেক মোবাইল ইন্টারনেট গ্রাহক ৫ জিবি করে বোনাস ডাটা প্যাকেজ পাবেন। এ প্যাকেজের মেয়াদ থাকবে তিন দিন। এ বিষয়ে সব মোবাইল অপারেটরগুলো সম্মত হয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited