চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শিবপুরে জাকের পার্টির প্রার্থী সায়েম আলী পাঠানের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

শিবপুরে জাকের পার্টির প্রার্থী সায়েম আলী পাঠানের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৫ পিএম, ২০২৬-০২-০১

শিবপুরে জাকের পার্টির প্রার্থী সায়েম আলী পাঠানের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

আলম খান : নরসিংদী–৩ (শিবপুর) আসনে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক মনোনীত প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান-এর পক্ষে দিন-রাতব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এই গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থী রাজীব হোসেন রাতুল, দ্বাদশ সংসদ নির্বাচনে জাকের পার্টির দলীয় মনোনয়ন প্রার্থী ও সাংবাদিক আলম খান। এ সময় জাকের পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা জাকের পার্টি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন কাদির, নরসিংদী জেলা ছাত্র ফ্রন্ট–১ এর লোকনাথ দত্ত চৌধুরী, নরসিংদী–২ ছাত্র ফ্রন্টের সভাপতি শাহাদাৎ হোসেন, নরসিংদী জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শাহাদাৎ হোসেন, জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক ফাইজ উদ্দিন ভুইঁয়াসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেদী হাসান তারেক, শেখ রুবেল, আবু বক্কর খান, সুমি আক্তার, খন্দকার সাখাওয়াত, শামসুল আলম, হৃদয় মিয়া, বকুল, ওসমান খান, কামাল মিয়া, আসাদ মুন্সি, মঞ্জুর এলাহী গাজ্জালী, নজরুল ইসলাম আবুল, মোহাম্মদ আলী, মোহাম্মদ হোসেন, হাকিম আলী, শায়ের এমদাদুল হক মিলনসহ জাকের পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছাত্রী ফ্রন্টের কারিমা সুলতানা ও তানিয়া আক্তার, স্বেচ্ছাসেবক ফ্রন্টের হামিদ মাস্টার ও শফিকুল ইসলাম-সহ দলটির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নিচ্ছেন।image শিবপুর পৌরসভাসহ বাঘাব, পুটিয়া, জয়নগর, যোশর, সাধারচর, দুলালপুর, মাছিমপুর, চক্রধা ও আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান। এ বিষয়ে সায়েম আলী পাঠান বলেন, “গোলাপ ফুল প্রতীকের পক্ষে সাধারণ মানুষের কাছে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতেই আমাদের এই গণসংযোগ। নির্বাচন কমিশনের বিধিমালা মেনেই দিন-রাত এই কর্মসূচি অব্যাহত থাকবে।”

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর