শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৯ পিএম, ২০২৪-০৯-১৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : দায়িত্ব গ্রহনের প্রথম কার্য দিবসে জেলার প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন আজ ১৫ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায়। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। মৌলভীবাজারে কর্মরত সরকারী চাকুরীজীবিদের উদ্যোশে বলেন- সরকারী সকল আদেশ-নির্দেশ মেনে চলতে হবে। অফিস টাইম- ৯টা মানে, ৮টা ৫৯মি: ৫৯ সেকেন্ড। এর ব্যতিক্রম হবে না। আইনশৃঙ্খলা, চাঁদাবাজি, যানজট, শিক্ষা,স্বাস্থ্য,সংস্কৃতি, পর্যটন, উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে জেলার চলমান নানা সমস্যা ও সম্ভাবনা,পর্যটন, মেডিকেল কলেজ, সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ, হাওর ও নদী শাসনসহ নানা বিষয়ে কথা বলেন। পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও এনটিভি জেলা প্রতিনিধি সৈয়দ উমেদ আলী, সিনিয়র সাংবাদিক ডা: ছাদিক আহমদ,মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিথি নজরুল ইসলাম মুহিব, রূপালী বাংলাদেশ এর নিজস্ব প্রতিবেদক, এম.শাহজাহান আহমদ, দৈনিক মানব জমিন পত্রিকার ষ্টাপ রির্পোটার মু.ইমাদ উদ-দীন, সাংবাদিক ইউনিয়ন এর জেলা সভাপতি মো: জাফর ইকবাল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্টাতা ও বর্তমান সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান প্রমুখ। নবাগত জেলা প্রশাসক সবার মতামত গ্রহণ করেন এবং সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্ঠায় জেলার সমস্যাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তোরণে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন। চায়ের রাজ্য, প্রবাসী ও পর্যটন অধ্যুষিত,পাহাড়ি টিলা ও নদী হাওর বেষ্টিত প্রাকৃতিক সৌর্ন্দযের জেলার সকল সম্ভাবনা কাজে লাগিয়ে বয়ে চলা সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা চান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited