চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে-লায়ন গনি মিয়া বাবুল

সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে-লায়ন গনি মিয়া বাবুল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৩২ এএম, ২০২৫-০১-১৩

সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে-লায়ন গনি মিয়া বাবুল

ষ্টাফ রিপোর্টার :   লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে। বিশেষ করে শিশু সাহিত্যে তিনি অসংখ্য শিক্ষনীয় ছড়া, কবিতা লিখেছেন। ‘চাঁদের হাট’ নামে শিশু সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিশু সাহিত্য চর্চা ও বিস্তারে অসামান্য অবদান রেখেছেন। মানবকল্যাণে তিনি যে অবদান ও আদর্শ রেখে গেছেন, তা নতুন প্রজন্মকে জানাতে হবে।

বিশিষ্ট শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিসংসদ বাংলাদেশ এর উদ্যোগে ১১ জানুয়ারি শনিবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘দাদু ভাই শিশু সাহিত্য উৎসব ২০২৫’ ও দাদু ভাই শিশু সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। রফিকুল হক দাদু ভাইয়ের জীবন-কর্ম ও আদর্শের ওপর আলোচনায় তিনি আরো বলেন, রফিকুল হক দাদু ভাইয়ের আদর্শ ও গুণাবলি আমাদের অনুস্মরণ ও অনুকরণ করতে হবে। তিনি রফিকুল হক দাদু ভাইয়ের প্রকাশিত ও অপ্রকাশিত রচনাবলি পুণরায় প্রকাশ করে ব্যাপক প্রচারের জন্যে সংশ্লিষ্টদ্ েপ্রতি আহ্বান জানান

দাদু ভাই শিশু সাহিত্য উৎসব ২০২৫ এর আহ্বায়ক শিশু সাহিত্যিক ইমরান পরশ ও সদস্য সচিব কবি তৌহিদুল ইসলাম কনক এর সার্বিক তত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সুজন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী, সাবেক সচিব আবৃত্তি শিল্পী শওকত আলী, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক প্রকাশক ডক্টর সৈয়দ রনো, কবি সংসদ বাংলাদেশের উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কবি আসাদ কাজল, স্মৃতি একাত্তরের সাংগঠনিক সম্পাদক মুর্শিদা ভূইয়া মীরা, কবি সংসদ বাংলাদেশের সম্পাদক মন্ডলীর যারা আলোচনায় অংশগ্রহণ করেন, কবি প্রদীপ মিত্র, সাহিত্য সম্পাদক কবি রলি আক্তার, সাংগঠনিক সম্পাদক কবি সুবর্ণা দাস, প্রচার সম্পাদক নিত্যানন্দ বিশ্বাস, প্রকাশনা সম্পাদক কবিওয়ালি জসিম, অর্থ দপ্তর সম্পাদক শিল্পী আক্তার, আজীবন সদস্য কবি বাপ্পি সাহা, এলিজা রহমান, কবি আরবি নুর লিমা, কবি অনন্ত রিয়াজ, কবি নাদিরা খানম, কবির হুমায়ুন, কবি পরিমল চন্দ্র অধিকারী, কণ্ঠশিল্পী মামুন, কবি শ্যামলী মন্ডল, গাজী নাজনীন, কবি মজহারুল হান্নান, কবি শেখ আব্দুল হক চাষী ও কবি রবিউল মাশরাফি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া। আলোচনা শেষে দাদু ভাই শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ বছর রফিকুল হক দাদু ভাই সাহিত্য পুরস্কার পেয়েছেন, শিশু সাহিত্যিক কাইজার চৌধুরি, শিশু সাহিত্যিক ইমরান পরশ, ছড়াকার জিল্লুর রহমান জিল্লু, কবি সুবর্ণা দাস, ও নাদিরা খানম।

রিটেলেড নিউজ

শরীয়তপুর–৩ আসনের জনগণের উদ্দেশে বিএনপি নেতা প্রবাসী মোঃ এনামুল হক সরদারের উদাত্ত আহ্বান

শরীয়তপুর–৩ আসনের জনগণের উদ্দেশে বিএনপি নেতা প্রবাসী মোঃ এনামুল হক সরদারের উদাত্ত আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন পরীক্ষিত সংগঠক ও প্রবাসী রাজনীতির ...বিস্তারিত


নোয়াখালীতে ক্রিকেট খেলার দ্বন্দ্বে  তরুণকে  ছুরিকাঘাতে  হত্যা,  আহত  ২

নোয়াখালীতে ক্রিকেট খেলার দ্বন্দ্বে  তরুণকে  ছুরিকাঘাতে  হত্যা,  আহত  ২

জিএসএসনিউজ ডেস্ক : : গিয়াস রনি,নোয়াখালী: প্রতিনিধি ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিক...বিস্তারিত


জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো সাদ্দাম

জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো সাদ্দাম

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ...বিস্তারিত


এবার চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা

এবার চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন চালু হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদ...বিস্তারিত


তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক:ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারা ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জা...বিস্তারিত


২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

২২বছর পর সর্বোচ্চ নিরাপত্তায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : সিলেট প্রতিনিধি: ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের পরপ্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর