শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৭ পিএম, ২০২৬-০১-২২
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃএয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জামালপুরের ইসলামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে এলাকা। বৃহস্পতিবার(২২জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় বিএনপির নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান তারেক ও ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামজা মিয়ার নেতৃত্বে ডিগ্রীরচর সকাল বাজার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ডিগ্রীরচর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষ প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। পরে মিছিলটি সকাল বাজারে এসে শেষ হয়। এ সময় ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন কর্মসূচিতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নেতাকর্মীরা মনে করছেন,এই ধরনের মিছিল নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited