শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৫ পিএম, ২০২৫-১২-০৪
বিনোদন ডেস্ক:টলিউড অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে ঢালিউডে নতুন গুঞ্জনের ঝড় বইছে। নতুন একটি সিনেমায় নায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির নায়িকাকে, এমন খবর ছড়িয়েছে দেশের গণমাধ্যমে। খবরটি সোশ্যাল মিডিয়া ও ফিল্মপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
তবে এ নিয়ে মুখ খুলে গুঞ্জনে জল ঢেলে দিলেন ইধিকা নিজেই। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এ ধরনের কোনো প্রস্তাব তিনি এখনো পাননি।
তার ভাষায়, ‘কীভাবে গুঞ্জন ছড়িয়েছে জানি না। আমার কানেও এসেছে। সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনো কথা হয়নি আমার সঙ্গে।’
শোনা যাচ্ছে, ইধিকা নন, ‘রাক্ষস’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি আগ্রহী হয়েছেন। ব্যাটে বলে মিললে সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে আলোচিত এই তরুণ অভিনেত্রীকেই দেখা যাবে সিয়ামের বিপরীতে।
উল্লেখ্য, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। এতে সিয়ামের বিপরীতে কাজ করার কথা ছিল অভিনেত্রী সাবিলা নূরের। তবে তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। এরপর থেকেই ইধিকার নাম ঘুরে বেড়াচ্ছিল। তবে সেই গুঞ্জন এখন পর্যন্ত আনুষ্ঠানিক নিশ্চিত কিছু নয় বলেই জানিয়ে দিলেন ইধিকা। এদিকে জানা গেছে, ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।
বছর দুয়েক আগে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে জুটি বেঁধে বাংলাদেশে কাজের সূচনা করেন কলকাতার মেয়ে ইধিকা পাল। তার ক্যারিয়ারেও প্রথম ছবি এটি। প্রথম সিনেমায়ই দুই বাংলায় রীতিমতো ঝড় তোলেন নায়িকা। প্রশংসিত হয় তার অভিনয়ের মুন্সিয়ানা। এরপর দুই বাংলার সিনেমায়ই নিয়মিত কাজ করেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited