চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আন্দোলন কত প্রকার ও কি কি তা আমরা করে দেখিয়েছি: চেয়ারম্যান মোঃ নুরুল আমিন

আন্দোলন কত প্রকার ও কি কি তা আমরা করে দেখিয়েছি: চেয়ারম্যান মোঃ নুরুল আমিন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:০৭ এএম, ২০২৪-১১-১৪

আন্দোলন কত প্রকার ও কি কি তা আমরা করে দেখিয়েছি: চেয়ারম্যান মোঃ নুরুল আমিন

ষ্টাফ রিপোর্টার :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মীরসরাই উপজেলার উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল ১৩ই নভেম্বর (বুধবার) বিকালে উপজেলা সদরে বিশাল গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ নুরুল আমিন গণসমাবেশে আগত সকল সংগ্রামী নেতৃত্ববৃন্দ ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সালাম জানান। তিনি এই সমাবেশ এখানে করতে পারা ও একে অপরের সাথে দেখা করতে পারার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন, তাঁদের ভূল ত্রুটি ক্ষমা করে তারা যেন জান্নাতবাসী হয় সেজন্য দোয়া কামনা করেন। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। গণসমাবেশে উপস্থিত হওয়া সকলের দোয়া ও ভালোবাসায় আজকে মীরসরাইয়ে স্মরণকালের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাবেশে উপস্থিত হওয়া বিএনপির সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকলেও গণমিছিলের কারণে সেটা সম্ভব হচ্ছে না বলেও জানান। তিনি আরো বলেন, তারা বলেছিলো আমরা আন্দোলন করতে পারিনা; তাই আমরা আন্দোলন কত প্রকার ও কি কি তা করে দেখিয়ে দিয়েছি এবং আমরা ২০১৮ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের আন্দোলন শুরু করেছিলাম এবং তা শেষ হয়েছে ৫ই আগষ্ট সরকারের পতন মধ্য দিয়ে। এছাড়াও গণসমাবেশে মীরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ঢল নেমেছিলো। সমাবেশের পরে এক বিশাল গণমিছিল মীরসরাই হতে ঢাকা-চট্টগ্রামে মহাসড়ক পদক্ষিন করে বড়তাকিয়া বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় গণমিছিলের কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এর আগে গত ৭ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে অপর একটি পক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মীরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা করে। সভায় উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন। আলোচনা সভা শেষে মীরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল বের করা হয়।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর