চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুড়িগ্রামের ভূর“ঙ্গামারী সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা

কুড়িগ্রামের ভূর“ঙ্গামারী সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৯ পিএম, ২০২৫-০২-১০

কুড়িগ্রামের ভূর“ঙ্গামারী সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা

কুড়িগ্রাম প্রতিনিধি।। এবার কুড়িগ্রামের ভূর“ঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্তে দু’দেশের সীমান্ত রেখায় অবস্থিত একটি মসজিদের সামনের গাছে একটি সিসি ক্যামেরা লাগিয়েছে বিএসএফ। এর প্রতিবাদ জানিয়ে সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে প্রতিবাদ পত্র দিয়েছে বিজিবি। কুড়িগ্রাম জেলার ভুর“ঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিসি ক্যামেরা স্থাপন করেছে। গত রোববার দিবাগত রাতে বিএসএফ সিসি ক্যামেরাটি স্থাপন করে। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র কয়েক দফায় ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ফ্লাগ মিটিংগুলোতে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বিএসএফ সদস্য উপস্থিত রয়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসী বিষয়টি নিয়ে সজাগ রয়েছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ব্যাপারে দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন জানান, আমাদের এই মসজিদটিতে ভারত–-বাংলাদেশের মানুষ নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্বপুর“ষরা স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসাথে একই মসজিদে নামাজ পড়ি। মসজিদটি পুরাতন হয়ে গেলে নুতুন করে স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এতে বিএসএসফ বাঁধা দেয়। তাদের বাঁধায় দুই বছর থেকে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আধাঁরে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে। বিজিবি ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও তা করেনি বিএসএফ। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, ভূর“ঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে নো-ম্যানস ল্যান্ডের একটি মসজিদের সামনে একটি সিসি ক্যামেরা লাগিয়েছে বিএসএফ। সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হয়েছে। এই ঘটনায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ভুর“ঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদটি দু’দেশের সীমান্ত রেখায় অবস্থিত। দেশভাগের আগের এ মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষ নামাজ আদায় করে আসছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর