শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৮ পিএম, ২০২৪-১২-১৭
ষ্টাফ রিপোর্টার : বকেয়া বেতন আদায়ের দাবিতে ঢাকার এফডিসি রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করেছে রেলের অস্থায়ী কর্মচারীরা। ফলে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্টেশনে থাকা যাত্রীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়,অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৬ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে। রাজশাহী কমিউটার দুপুর ১২ টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনও প্লাটফর্মে পৌঁছেনি।
ময়মনসিংহের যাত্রী আকলিমা বলেন, সাড়ে ১১টায় আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল। প্রায় ৩ ঘণ্টা হয়ে গেলো এখনও ট্রেন ছাড়লো না। কখন ছাড়বে সেটিও জানি না। বাচ্চাদের নিয়ে ভোগান্তিতে পড়ে গেলাম।
অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী জাফর আলী বলেন, কয়েক ঘণ্টা ধরে বসে আছি। ট্রেন ছাড়ার খবর নাই। কখন ছাড়বে সেটিও জানানো হয়নি। এদিকে কমলাপুর রেলস্টেশন ঘুরে অতিরিক্ত যাত্রীদের চাপ দেখা গেছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, শীতকাল ও ডিসেম্বরে স্কুলছুটি সব মিলিয়ে কিছুদিন ধরে যাত্রীদের চাপ কিছুটা বেশি।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যখন অবরোধ উঠে যাবে তখনই ট্রেন চলাচল শুরু হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited