শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:২৫ পিএম, ২০২৫-০২-০৭
মো: রায়হান মিয়া ব্রাহ্মণবাড়িয়া (সরাইল) প্রতিনিধি:জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর এই প্রথম নারী চিকিৎসক হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করলেন ডা: শামীমা সুলতানা। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য,তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পড়ালেখা শেষ করে ৩২ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে মেডিকেল অফিসার হিসেবে চাকুরি শুরু করেন। তিনি রাজশাহীর মেয়ে হলেও তার শ্বশুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীমা সুলতানার যোগদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স ও কর্মকর্তা,কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীমা সুলতানা বলেন,কর্তৃপক্ষের আদেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। দায়িত্ব পালনের পাশাপাশি নাসিরনগরবাসীর সহযোগিতায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভূমিকা রাখতে চাই ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited