শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫৬ পিএম, ২০২৪-০৮-১৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:বৈষম্যবিরোধী আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ জনতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অগণিত। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়কে স্মরণীয় করে রাখতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন দেয়ালে রং-তুলির আঁচরে গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা। সারা দেশে ঘটে যাওয়া নজিরবিহীন গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে উপজেলার বিভিন্ন দেয়ালে দুই দিন ধরে গ্রাফিতি এঁকে অভিনব এ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তরুণদের রঙ তুলির মাধ্যমে দেয়ালে দেয়ালে ফুটে উঠছে স্বাধীনতা, ফুটে উঠছে দেশপ্রেম।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের যে দেয়ালে একসময় বিভিন্ন পোষ্টার আর নান রকম লেখায় ভরাছিল সে দেয়ালটি শিক্ষার্থীরা ঘষামাজা করে পরিস্কার করে তুলেছেন শিক্ষার্থীরা। রং-তুলির আঁচরে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান আর ছবি ফুটিয়ে তুলেছেন তাঁরা। শিক্ষার্থীদের এই অভিনব কর্মসূচিতে মুগ্ধ হচ্ছেন পথচারীরা। স্থানীয় লোকদের প্রশংসায় ভাসছেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার পর থেকে সারা দেশের মতো মুরাদনগরেও সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি তারা উপজেলা সদরের বিভিন্ন দেয়ালগুলোকে বেছে নিয়েছেন বিজয়কে ধরে রাখার মাধ্যম হিসেবে। শিক্ষার্থীরা মনের মাধুরী মিশিয়ে লিখছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নানা প্রতিপাদ্য। রং আর তুলির নরম আঁচড়ে এঁকে দিচ্ছেন প্রত্যয় দৃঢ় চেতনার কারুকাজ।
এ বিষয়ে শিক্ষার্থী ওমর ফারুক রাহাত বলেন, অসংখ্য ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সফল গণঅভ্যুত্থান একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা আমাদের। এটির মাধ্যমে আমরা সমাজের অসঙ্গতি এবং সচেতনতা বৃদ্ধি করতে চাই।
স্থানীয়রা বলছেন, দেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের এসব স্মৃতি উজ্জীবিত করবে ভবিষ্যৎ বাংলাদেশের ছাত্রসমাজকে, এটাই তাদের প্রত্যাশা। আগে দেয়ালে অনেক আজেবাজে কথা লেখা ছিল। সেগুলো পরিষ্কার করে ছাত্র আন্দোলনের ছবি আঁকা হচ্ছে। পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে তাদের পূর্বপ্রজন্মের অবদান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited