শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৪ পিএম, ২০২৫-১০-২৮
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(২৮অক্টোবর)সকালে উপজেলা যুবদল ও পৌর যুবদল আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ভার্চুয়ালি বক্তব্য দেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব,পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী। অনুণ্ঠানে প্রধান বক্তা ছিলেন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান (লুলু)। এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন,এ কে এম শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,আবির হোসেন বিপুল মাষ্টার,সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে বটতলা চত্বরে পথসভায় মিলিত হয়। অপরদিকে দুপুরে ইসলামপুর উপজেলায় অডিটরিয়াম মাঠে আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে আরও একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়াম মাঠে গিয়ে সমাপ্ত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকারসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়নে যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited