শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৮ পিএম, ২০২৫-১২-০৪
ফারুক হোসেন: জায়গা-জমির দীর্ঘদিনের বিরোধের জেরে নরসিংদী সদর হাসপাতালে কর্মরত এক ওয়ার্ড বয়/সহকারী, যিনি এলাকায় 'কামাল ডাক্তার' নামে পরিচিত, তার লোকজন নিয়ে দিনেদুপুরে অতর্কিত হামলা চালিয়েছেন নজরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিলারপুর গ্রামের বাসিন্দা তপন মিয়া (বাইট্টা তপন)-এর উপর। মারাত্মক দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি কোপে তপন মিয়াকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার বিবরণ ও স্থানীয়দের উদ্বেগ বুধবার(৩ ডিসেম্বের) দিনেদুপুরে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, তথাকথিত 'কামাল ডাক্তার' দেশীয় অস্ত্রশস্ত্রসহ দলবল নিয়ে তপন মিয়ার বাড়িতে চড়াও হন এবং তাকে লক্ষ্য করে আকস্মিক হামলা চালান। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃক জায়গা-জমি সংক্রান্ত বিষয়টি বেশ কয়েকবার সালিশ-দরবার করে মিমাংসা করা হলেও, হামলাকারী পক্ষ সেই মিমাংসা উপেক্ষা করেই এই নৃশংস ঘটনা ঘটায়। আহত তপন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে খবর, এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এই হামলার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। কে এই 'কামাল ডাক্তার'?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় প্রতিবেশী জানান, এই হামলাকারী ব্যক্তি মূলত নরসিংদী সদর হাসপাতালে ওয়ার্ড বয় বা সহকারী হিসেবে কর্মরত। তবে তিনি নিজেকে সবসময় সদরের একজন 'মস্তবড় ডাক্তার' হিসেবে পরিচয় দিয়ে থাকেন এবং এই পরিচয়েই তিনি এলাকায় 'কামাল ডাক্তার' নামে পরিচিতি লাভ করেন। তার এই পরিচয়ের সুবাদে, তিনি এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন। স্থানীয়দের অভিযোগ, এই সখ্যতার প্রভাবে প্রবাহিত হয়েই তিনি আরও একাধিক অপকর্মের সাথে জড়িয়ে পড়েছেন। এলাকার যেকোনো সালিশ, দরবার, বা মামলা-মোকদ্দমা তিনি 'ম্যানেজ' করতে বেশ পটু বলে দাবি করেন স্থানীয়রা। আর এই ক্ষমতার দাপটেই তিনি কাউকে পরোয়া করেন না বলেও অভিযোগ রয়েছে।
বিচারের দাবি এলাকার অসহায়, গরীব, ও সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে এই তথাকথিত 'কামাল ডাক্তার' এবং তার সহযোগীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল à...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশেà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আকà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়োà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited