শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:১৬ পিএম, ২০২৫-০২-১৬
রোকনুজ্জামান সবুজ জামালপুর : জামালপুরের ইসলামপুরে পুলিশের হাতে আটক হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশ (২৪)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলারও এজাহারভুক্ত আসামি। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ডেভিল হান্ট অপারেশনে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। রোববার(১৬ফেব্রুয়ারি)আটক ইমরান চৌধুরী আকাশকে ইসলামপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ। আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সদস্য পদেও দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামপুর সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের শাহে নেওয়াজ চৌধুরীর ছেলে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন,'আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ আবু সাঈদ হত্যার এজাহারভুক্ত আসামি। তাঁকে গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নামোল্লেখে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।'
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited