শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০২ পিএম, ২০২৪-১০-১৮
মোহাম¥দ শাহ্ আলম শফি বাংলাদেশ বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক নিদর্শন শালবন বিহার সংলগ্ন নব শালবন বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এবারও গতকাল ১৮ অক্টোবর শুক্রবার দিনব্যাপী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ২৩ তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। কঠিন চীবর দান উদ্যাপন কমিটির উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত পূজনীয় ভিক্ষু সংঘ ও উপাসক উপাসিকাবৃন্দর উপস্থিাততে মঙ্গলিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেনআলীশ^র শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি,পিএসসি, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ সুনন্দপ্রিয় ভিক্ষু, কঠিন চীবর দান সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের ও শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের। দিনব্যাপী অনুষ্ঠানে ছিলেন ভোর সাত টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল দশটায় পঞ্চশীল গ্রহন, বুদ্ধপূজা ও অষ্টপরিস্কার দান উৎসর্গসহ তাৎপর্য, সকাল এগার টায় ভিক্ষ ুসংঘকে পিন্ডদান। সকাল সাড়ে এগারোটায় শুভ কঠিন চীবর দান উৎসর্গ এবং পূণ্যদান, অপরাহ দুপুর একটায় অথিতি আপ্যায়ন। ২৩ তম শুভ কঠিন চীবর দানোৎসবে মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমিল্লা সেনা নিবাসের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেন। অনুষ্ঠানের বিশেষ অথিতি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার অনুদান প্রদান করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited