চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাবেক ইউপি সদস্যের দোকানঘর দখলের চেষ্টা- হামলায় নারীসহ আহত ৬, সেনাবাহিনীর হাতে আটক ৪

সাবেক ইউপি সদস্যের দোকানঘর দখলের চেষ্টা- হামলায় নারীসহ আহত ৬, সেনাবাহিনীর হাতে আটক ৪

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:৩০ পিএম, ২০২৪-১১-০৩

সাবেক ইউপি সদস্যের দোকানঘর দখলের চেষ্টা- হামলায় নারীসহ আহত ৬, সেনাবাহিনীর হাতে আটক ৪

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরর রামগতিতে গিয়াস উদ্দিন মেম্বার নাম সাবেক এক ইউপি সদস্যের মালিকানাধীন দু’টি দোকানঘর জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। এসময় অন্তসত্ত্বা এক নারীসহ ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। শনিবার সকালে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে এঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি ঘটনাস্থল থেকে অভিযুক্ত চার ব্যক্তিক আটক করেছেন। আহতদের মধ্যে অন্ত:সত্বা জানাতুল ফেরদাউস (২৮), খাদিজা বেগম (৭০) ও ফাতেমা বেগমকে (৫০) নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। অপর আহত আরজু বেগম (৪০), কুলসুম বেগম (৩৫) ও মনোয়ারা বেগমকে (৩৪) স্থানীয়ভাব চিকিৎসা দেওয়া হচ্ছে। সরেজমিন গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গিয়াস উদ্দিন মেম্বার চার বছর আগে পূর্বে চরকলাকাপা মৌজার ১১৩০ নম্বর খতিয়ানভুক্ত আজাদনগর বাজারের ৯ শতক জমি কিনে দোকানঘর উত্তোলন করা ভাড়া দিয়ে আসছেন। কিন্তু একই খতিয়ানের অন্য জমির মালিক হওয়ার সুবাধে আলকজান্ডার এলাকার আবদুর রহমান গংরা গোপনীয়ভাবে গিয়াস উদ্দিনের চার শতক জমি রেকর্ড করে নেন। বিষয়টি জানতে পেরে গত ৮ অক্টোবর গিয়াস উদ্দিন লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ওই রেকর্ড সংশাধনের জন্য একটি মামলা (নম্বর-১৮১২/২৪) দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন। এরই মধ্যে আব্দুর রহমান তার ভাই রায়হান প্রকাশ রানা ও মো. নোমানসহ ভাড়াটে লোকজন নিয়ে শনিবার সকালে গিয়াস উদ্দিনের দোকানঘরগুলো দখল করতে যান। এসময় তারা ভাড়াটিয়াকে দোকানঘর থেকে বের করে তা ভাঙচুর শুরু করে। খবর পেয়ে গিয়াস উদ্দিনের পরিবারের ছয়জন নারী সদস্য এসে বাধা দেন। এসময় রহমানসহ তার লোকজন ওই নারীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। খবর পেয়ে রামগতি সেনা ক্যাম্পের একদল সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নোমান, রানা, শাহাদাত ও মতিনকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। গিয়াস উদ্দিন মেম্বার জানান, পারিবারিক কাজে তিনি বেশ কয়েকদিন ধরে এলাকার বাহিরে রয়েছেন। যে কারণে তার দোকানঘর দখলের খবর পেয়ে পরিবারের নারী সদস্যরা ছুঁট গিয়েছেন। কিন্তু প্রতিপক্ষের হাত থেকে সেই নারীরা পর্যন্ত রেহাই পেলেন না। তিনি বলন, স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা আহত ওই নারীদের উদ্ধার কর হাসপাতাল ভর্তি করেছেন। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য আবদুর রহমানের মুঠো ফোনে একাধিকবার কল দেওয়া হলেও কথা বলা সম্ভব হয়নি। রামগতি সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়ামান জানান, সন্রাসী কায়দায় দোকানঘর দখলের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। এসময় চারজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এসময় বাজারে আদালতের রায় না হওয়া পর্যন্ত স্বাভাবিক অবস্থায় বজায় রাখতে বাজার পরিচালনা কমিটিকে দায়িত্ব দেওয়া হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করা হবে। হামলা-দখলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চেষ্টা অব্যাহত থাকবে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আটককৃতদের এখনও থানায় সোপর্দ করা হয়নি। তাছাড়া ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ করা হয়নি। অভিযাগ পেলে তদন্ত করে প্রয়াজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ  কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত


শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

শিবপুরে গোলাপের সৌরভ ছড়াচ্ছেন জাকের পার্টির নেতাকর্মীরা

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিব...বিস্তারিত


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি প্রবাসী রিপন সরদারকে ধারাবাহিক হয়রানির অভিযোগ প্রতিবেশী হান্নান সরদারের বিরুদ্ধে

জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্র...বিস্তারিত


জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জঙ্গল ছলিমপুরে মাইকে ঘোষনা দিয়ে র‌্যাবের উপর হামলা:নেপথ্যে ইয়াছিন বাহিনী

জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত


কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪:হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত


মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামি মহা সম্মেলন উপলক্ষে শিবপুর উপজেলা জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও ইসলামি মহা সম্মেলন উপলক্ষে শিবপুর উপজেলা জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : মেহেদী হাসান তারেক:   আধ্যাত্মিকতা, ঐক্য ও ইসলামী চেতনার অনন্য মিলনমেলায় মহা পবিত্র বিশ্ব উরস শ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর