শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৬ পিএম, ২০২৪-০৯-১২
মোহাম্মদ শাহ্র আলম শফি ভারতীয় বন্যার পানি ডাকতিীয়া নদীর উপর দিয়ে এসে চৌদ্দগ্রাম উপজেলার নীচু এলাকা প্লাবিত ।পানিতে ভেসে গেছে দুটি দিঘীর ৭ মেট্রিক টন মাছ ভেসে গেছে যার মুল্য মূল্য ১ কোটি টাকা। চৌদ্দগাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়রে ডুমুরিয়া গ্রামেরে সলিম উদ্দীনের ছেলে আমান উল্লাহ ও তার ভাই আহছান উল্লাহ একই এলাকার হোসেন পুরে দুটি দিঘীতে প্রায় দুই বছর যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল বন্যার পানিতে চাষকৃত বিভিন্ন প্রজাতির ৭ মেট্রিক টন মাছ ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে। ১০ সেপ্টেম্বর সোমবার সরজমিন গিয়ে মৎস্য চাষি আহছান উল্লাহ জানায় বন্যায় আমাদের সব শেষ হয়ে গেছে। চোখের পলকে আমার দীর্ঘ দিনের কষ্টার্জিত মাছের খামার নিমিষেই শেষ হয়ে গেল। আমার আর কিছুই রইল না। পথে বসে গেলাম। ব্যাংক ঋণ, কর্মচারীদের বেতন, ফিড ও ঔষধ কোম্পানির বকেয়া টাকা কিভাবে পরিশোধ করবো জানিনা। হাউমাউ করে কান্না জড়িত কন্ঠে কথা গুলো বলছিলেন মৎস্য চাষী আমান ইল্লাহ ও তার ভাই আহছান উল্লাহ , থারা আরো বলেন, ব্যাংক লোন, আত্মীয় স্বজন থেকে ধার নিয়ে ও নিজের কাছে যা ছিল সবকিছুই খামারে বিনিয়োগ করেছি। প্রায় ২৪০ একর জায়গায় বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করে আসছি। আলহামদুলিল্লাহ ভালো ভাবে আমার ব্যবসা চলছিল। বন্যার আগে কোটি টাকার মালিক ছিলাম, আর এখন আমরা দেনাদার। উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম জানান, বন্যায় চৌদ্দগ্রামে মৎস্য ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, সচিব ও মহাপরিচালক মহোদয় চৌদ্দগ্রাম পরিদর্শন করেছেন। ওইসময় আমরা প্রস্তাব করেছিলাম ব্যাংক লোন ছয় মাস থেকে এক বছর না নেওয়া হয়, এবং স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। এছাড়া মৎস্য চাষে উপকরণ দ্রুত সময়ে দেওয়া হয় যাতে করে তারা আবারও মাছ চাষে মনোযোগী হতে পারে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited