চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন খালেদা জিয়া:চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উদ্যোগে স্মরণসভায় আবু সুফিয়ান

গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন খালেদা জিয়া:চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উদ্যোগে স্মরণসভায় আবু সুফিয়ান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৪ পিএম, ২০২৬-০১-১৮

গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন খালেদা জিয়া:চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উদ্যোগে স্মরণসভায় আবু সুফিয়ান

আলতাফ হোসেন: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু ও দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ নাগরিক সমাজের যৌথ আয়োজনে রোববার (১৮ জানুয়ারি) সকালে নগরীর আজাদী গলি বৈঠকখানা কমিউনিটি সেন্টারে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-০৯ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশ ও রাষ্ট্রের সংকটময় মুহূর্তে তিনি কখনো আপস করেননি। তার ত্যাগ, রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম আজও আমাদের পথ দেখায়। সেই আদর্শকে ধারণ করেই তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এগিয়ে চলছে। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অভিভাবক। তিনি সকল দল-মতের ঊর্ধ্বে। রাজনৈতিক উত্তরাধিকার আর জন্মসূত্রের উত্তরাধিকার এক নয়। রাজনৈতিক দল কোনো ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি নয়।

মরহুমা খালেদা জিয়ার সাংবাদিকবান্ধব ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, ১৯৯৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রাম প্রেসক্লাবের জন্য ১৫ লাখ টাকা অনুদান দিলেও আজও তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে যথাযথ সম্মাননা দেওয়া হয়নি—এটি দুঃখজনক।

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট ওসমান এহতেসাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, সাবেক কাউন্সিলর আবদুল মালেক, দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ইয়াকুব আলী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাহেদ হোসেন খান। এসময় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য ও সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, জাহাঙ্গীর আলম ও আলতাফ হোসেন।

এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট হেলাল উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সাবেক সমাজসেবা সম্পাদক রোকসারুল ইসলাম, আবদুল মালেক (দৈনিক ভোরের পাতা), মোঃ ওমর ফারুক (দৈনিক মানবকণ্ঠ), মো. মাসুদ (দৈনিক দেশের কথা), ইমাম হোসেন জীবন (দৈনিক লাখো কণ্ঠ), তুষার দাশ (দৈনিক ইনফো বাংলা), আনিছুর রহমান (দৈনিক বিজয় বাংলাদেশ), আলতাফ হোসেন (দৈনিক গণতদন্ত), জুলাইযোদ্ধা মো. সেলিম রেজা, মোঃ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দিদার আলী, মোঃ খোকনসহ অনেকে। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আবু সুফিয়ান ও স্মরণসভার সভাপতি ও চট্টগ্রাম প্রেগসক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকতকে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে চিঠি প্রদান করা হলে তারা সম্মতি প্রদান করেন।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর