চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:০০ পিএম, ২০২০-১০-১৭

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প্রাকৃতিক সৌন্দর্য, জনগনের আথিতেয়তা, সহজ সরল জীবন যাপন সব কিছু পর্যাবেক্ষণ করে মুগ্ধ চিত্তে বলে উঠে ছিলেন, আমি এলাম, আমি দেখলাম ও জয় করলাম।” হ্যাঁ, পাঠক আমি সেই মেসিডোনিয়ার রাজা কিং ফিলিপের পুত্র আলেকজান্ডার এর কথা বলছি না, আমি বলছি এমন একজন ব্যক্তির কথা যিনি আসলেন, অল্প দিনের মধ্যেই জয় করে নিলেন তার অধীনস্থদের, এলাকার মানুষের ও অভিভাবকদের হৃদয়। জয় করে নিলেন তাঁর জ্ঞান গরিমা, আচার আচরণ, কর্মকুশলতা, ধৈর্য ও সর্বোপরি প্রশাসনিক প্রজ্ঞা দিয়ে। সম্মানীত পাঠক, ভাবছেন আমি কার কথা বলছি, কে সেই ব্যক্তি যিনি এ অসাধ্য সাধন করলেন? তিনি আর কেউ নন,পল্লবী থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের সম্মানীত অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশ। হ্যা, আমি তাঁর কথায় বলছি।খোশনবীশ' শব্দটাও তাঁর জন্য একশত ভাগ প্রযোজ্য।এই শব্দটার অন্তর্নিহিত অর্থ আমি জানিনা কিন্তু বাহ্যিক অর্থে তিনি সব সময় খোশ মেজাজের একজন মানুষ। সহজেই আপন করে নিতে পারেন, ভালোবাসতে পারেন এটাও সর্বৈব সত্য। তাঁর সাথে আমার পরিচয় মাত্র কয়েকদিনের, দেখা হয়েছে মাত্র দু’দিন।এর মধ্যেই তিনি তাঁর স্বভাবসুলভ আচরণ দিয়ে, কর্মকুশলতা ও খোশ মেজাজ দিয়ে আমাকে জয় করে ফেলেছেন। সাক্ষাতে সাংবাদিক হিসাবে স্বভাবসুলভ ভাষায়, কৌতহল বশতঃ কিছু জানতে চেয়েছিলাম। কৌতুহলটা এ কারণেই যে, মীরপুরের সেরা এ প্রতিষ্ঠানটি নিয়ে গত কয়েকবছর আগেও যে লেখালেখি, কাঁদা ছুড়াছুড়ি মামলা হামলার কথা শুনতাম এবং জানতাম তিনি আসার এক বছরের মধ্যেই শেষ করে মামলা প্রত্যাহার করে, বহুধা বিভক্ত শিক্ষক কর্মচারীদের এক মোহনায় এনে বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়ানোর গল্পের মতোই একটা পরিবেশ তৈরি করেছেন নিজ দক্ষতা দিয়ে। 
শুধু তাই নয়, যোগদানের এক বছরের ব্যবধানে পল্লবী থানার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানও হলেন তিনিই এবং পাশাপাশি মিথুন বিশ্বাস নামক দশম শ্রেণির একজন শিক্ষার্থী থানার সেরা ছাত্রের মর্যাদায় ভূষিত হয়েছেন যা এক বিরল ঘটনা। প্রতিষ্ঠানের সৌন্দর্য বেড়ে গেল, শিক্ষার্থী সংখ্যাও বেড়ে গেল, বাড়লো শিক্ষার মান, শিক্ষক কর্মচারী আইনের প্রতি শ্রদ্ধাশীল হলো আগের তুলনায়। সবচেয়ে বড় অর্জন হলো, দীর্ঘদিনের অবহেলিত কলেজ হলো এমপিও ভূক্ত।  কলেজের দীর্ঘদিনের অচলায়তন ভেঙ্গে, বন্ধ্যাত্ব ঘুচিয়ে নির্মূক্তি এলো শিক্ষকদের চাকুরীর অনিশ্চয়তার।আমি যতটুকু জানতে পেরেছি তাঁর নিয়োগ প্রাপ্তির পর সাফল্যের সকল পালক তাঁর হাত ধরেই এসেছে।ফলে জনপ্রিয়তার বিচারে, দক্ষতা ও যোগ্যতার বিচারে সেরাপ্রতিষ্ঠান প্রধানের রাজমুকুট তাঁরই প্রাপ্য এটা নির্দিধায় বিচারগণ নির্বাচন করেছেন বলা যায়।তাঁর কাছে জানতে চাওয়া বিষয়গুলো তিনি যেভাবে স্বাবলীল ভাষায় উত্তর দিলেন তার নির্যাস তুলে ধরা হলোঃ প্রশ্ন উত্তরের মাধ্যমে নয়।তাঁর সাফল্য গাঁথা তাঁর শুধু নিজের প্রশাসনিক যোগ্যতায় বা একক নেতৃত্বে এসেছে এটা মানতে নারাজ।
এই কৃতিত্ব সকলের দিয়ে তিনি বললেন, এটা টিম ওয়ার্ক' আমি টিমের ক্যাপটেন। ক্যাপটেন ইচ্ছে করলেই তো একাই গোল করতে পারেন না, সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা করতে হয়। প্রশাসনকে সব সময়ই নিরপেক্ষ থাকতে হয়। আগে যারা ছিলেন তারা ডিভাইড এ্যান্ড রুল' অর্থাৎ বিভাজনের নীতি গ্রহণ করেছিলেন এক পক্ষকে হাতে রেখে অপর পক্ষকে শাসন করতে চাইতেন।ফলে জটিলতা তৈরী হতো। যে পক্ষ বঞ্চিত হতো তারা সংক্ষুব্ধ হয়ে কিছু করতো যা আপাততঃ প্রতিষ্ঠান বিরোধী মনে হলেও আসলে প্রতিষ্ঠান প্রধানের বিরোধী ছিল। যাই হোক, আমার প্রশাসনিক প্রজ্ঞা দিয়ে বয়সে যারা সিনিয়র তাদের সম্মান করি আর তাহারা আমার পদের সম্মান করেন।এখন পারস্পরিক স্নেহ ও শ্রদ্ধাবোধের জায়গা থেকে স্ব স্ব দায়িত্ব পালন করে যাচ্ছি। সবাই এখন সন্তুষ্ট চিত্তে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করে যাচ্ছে।
আমার শিক্ষক পরিবারের প্রত্যেক সদস্যই অত্যন্ত দক্ষ ও যোগ্য।এখানে যারা কাজ করছেন তাঁরা অনেকেই হেডমাস্টার হওয়ার যোগ্যতা রাখেন।এখানে বই লেখক আছেন, কলাম লেখক আছেন যারা নিয়মিত পত্র পত্রিকায়, ম্যাগাজিনে, ফেইসবুক ও ম্যাসেঞ্জারে লিখে থাকেন।তাঁদের সবাইকে নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। কথায় বলে, শ্রেষ্ঠ শিক্ষকগণ হৃদয় দিয়ে পড়ান, বই থেকে নয়। তারা বিশ্ব জোড়া পাঠশালার ছাত্র, শ্রেণি কক্ষে বসেই বিশ্ব ভ্রমণ করাতে সিদ্ধ হস্ত।তারা আপনাকে মোমবাতির মতো জ্বালিয়ে অন্যের পথ দেখান।এঁরাই আমার শিক্ষক, আমি তাঁদের নিয়ে গর্বিত। কলেজ এতদিন অবহেলিত ছিল এখন এমপিও ভুক্ত হয়েছে, শিক্ষকদের বেতন কাঠামোসহ আনুষঙ্গিক অনেক বিষয়ে আগের তুলনায় উন্নতি হয়েছে। 
করোনাকালীন বিষয়ে তিনি বলেন, আমাদের জানামতে অনেক প্রতিষ্ঠান মাসিক বেতন নিয়মিত দিতে পারছে না।কিন্তু মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি শত প্রতিকুলতার মধ্যেও প্রতিমাসের এক তারিখেই বেতন ভাতা পরিশোধ করেছেন যা অত্যন্ত কঠিন কাজ ছিলো।যে কারণে শিক্ষক-কর্মচারীরা খুশি মনে মন উজার করে, তাঁরা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে নিয়মিত রুটিন ভিত্তিক অনলাইনে শিক্ষা-কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।যাকে যেখানে ব্যবহার করলে প্রতিষ্ঠানের উন্নতি হবে তিনি প্রতিষ্টানের প্রধান হিসেবে সেটা সততা ও দক্ষতার সাথেই করছেন এবং তার ফলও পেয়েছেন প্রতিষ্ঠান।
সশ্রদ্ধ চিত্তে ঢাকা-১৬ আসনের এমপি মহোদয়ের কথা স্মরণ করে অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশ অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন।নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক মোল্লা পরিবারের রাজনৈতিক দূরদর্শী এক নেতা যার হাতের ছোঁয়ায় ধন্য হয়েছে ঢাকা-১৬ আসনের অলিগলি থেকে রাজপথসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। তিনি মীরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক, আজীবন দাতা সদস্য, যার মননশীল চিন্তার ফসল প্রতিষ্ঠানের দু’টো গেইট, কম্পিউটার ল্যাব, কলেজের এমপিও প্রাপ্তি ও ৮তলা একটা দৃষ্টিনন্দন ভবন। কলেজের আয় বৃদ্ধির জন্য কলেজ ভবনের নিজ তলা দোকান তৈরী করে বরাদ্দ দেয়াও তাঁর দূরদর্শী চিন্তা ও প্রতিষ্ঠানের প্রতি অপার মমতার বহিঃপ্রকাশ। করোনার মাঝে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদানের নির্দেশনা দিয়ে তিনি সবার হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।এত সব ভালো ভালো কাজের জন্য দৈনিক আমাদের বাংলা, পত্রিকা পরিবারের পক্ষ থেকেও এমপি, সাহেবকে শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশ বলেন, 'আদরে সোহাগে ভালোবাসায়, নিরপেক্ষ আচরণ, পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বোধ, অগ্রজদের সম্মান ও অনুজদের স্নেহ, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান বাড়ানোসহ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়াই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য, যা এলাকবাসীসহ, ছাত্র-ছাত্রী, শিক্ষককর্মচারী সবাই প্রত্যাশা করে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর