শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৩:৫৭ পিএম, ২০২২-০৩-২৭
রোকনুজ্জামান সবুজ, জামালপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জামালপুর জেলার ইসলামপুরে ডাঃ খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২দিন ব্যাপী (আগামী ২৬ মার্চ শনিবার পর্যন্ত)বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে চক্ষু শিবিরের উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী। ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, সাধারণ মানুষরা যাতে চোখের আলোয় প্রিয় মুখ, প্রিয় রং,প্রিয় পৃথিবীকে দেখার স্বপ্নকে সফল করতে ডাঃ খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাস্টের উদোগে বিনামূল্যে এ চক্ষু শিবিরের আয়োজন। চক্ষু শিবিরে সুহৃদয়ের একটি চৌকস টিম দিনব্যাপী রোগীদের নিবন্ধনসহ সব ধরনের সহযোগীতা করেন। ডাঃ খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি এস.এম শাহিনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এ.এম আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান শাহজাহান, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, গুঠাইল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান ডল, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ সালাম, এস.এম জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমুখ। চক্ষু শিবির উদ্বোধন শেষে চিকিৎসা সেবা কেন্দ্র ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited