চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকেও

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকেও

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৭ পিএম, ২০২২-০৬-০৮

হোমনায় দশ বছর পর পিতার খুনিরাই কুপিয়েছে ছেলেকেও

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জেরে মো. পলাশ মুন্সি (২২) নামে এক যুবককে দিনদুপুরে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। গতকাল বুধবার দুপুরে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছিনাইয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। পিতাকে খুন করার দশ বছর পর ছেলেকেও খুনের উদ্দেশ্যে দিনদুপুরে কুপিয়ে জখম করার অভিযোগ করেছেন তার শিক্ষক মা। এসময় মায়ের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠে। উপস্থিত অন্যদের মাঝেও উৎকণ্ঠা দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পলাশ মুন্সি মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে। সে ভাই বোনের মধ্যে সাবার ছোট। image
হাসপাতালের জরুরী বিভাগের দরজার সামনের ডেলনিতে বসে বুক চাপরে কান্নাজড়িত কণ্ঠে মা সালমা আক্তার জানান, তার পিতাকে যারা খুন করেছিল তাদেরই একজন ইউনুস তার সঙ্গী নূরুল ইসলাম ও আবুলসহ সাত আটজন মিলে ছেলেকেও খুনের উদ্দেশ্যে দুই পা ও মাথায় এলোপাথারি কুপিয়েছে; পায়ে গুলিও করেছে। তিনি উপজেলার ওপারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানান। শিক্ষক মা বলেন, ‘স্বামীকে হারিয়ে একমাত্র ছেলেকে বুকে নিয়েই বেঁচেছিলাম। এখন কাকে নিয়ে  থাকব। আমার ছেলে দুপুর বারোটার দিকে ছিনাইয়া এলাকায় মোটর সাইকেলের কাজ করানোর জন্য গিয়েছিল। সেখানে আগে থেকেই উৎ পেতে থাকা তার পিতার খুনিরা অতর্কিতে তাকে আক্রমণ করে। স্থানীয় লোকজন মুমূর্ষু আবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. শাহ আলী বলেন, আক্রমণকারীদের দুইজন তার পিতা মতিন মুন্সি খুনের যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। বর্তমানে তারা হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। তারা এই ঘটনা ঘটানোর আগেও একই স্থানে বাইরে থেকে লোক এনে মানুষের ওপর হামলা করেছে। এই ইউপি সদস্য আশঙ্কা প্রকাশ করে জানান, পলাশকে আক্রমণের ঘটনায় যার সাক্ষ্য দেবে- তারাও এক দিন না একদিন আজকের হামলাকারীদের আক্রমণের শিকার হবে। 
কর্তব্যরত চিকিৎসক সাদী মাসুদ আল তুরাব বলেন, পলাশের দুই পা ভেঙে গেছে। ভেতরে-বাইরে রক্তক্ষরণ হচ্ছিল। মাথায়ও ইনজুরি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেব। 
উল্লেখ্য, পলাশ মুন্সির পিতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মতিন মুন্সিও ২০১২ সালে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন। ওই ঘটনায় নয়জনকে আসামী করে হোমনা থানায় মামলা হয়। ওই মামলায় তাদের জাবতজ্জীবন সাজা হয়। প্রত্যেকেই দুই-আড়াই বছর সাজা খেটে বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানা যায়।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর