চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গী প্রেসক্লাবের চুরি হওয়া মালামাল উদ্ধার : যুবক আটক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৪ পিএম, ২০২০-১০-২৯

টঙ্গী প্রেসক্লাবের চুরি হওয়া মালামাল উদ্ধার : যুবক আটক

আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনায় আবু বক্কর (১৯) নামে এক চোরকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকান্ধি থানাধীন বটতলা বালিপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। বর্তমানে তারা টঙ্গী পশ্চিম থানাধীন কাদেরিরা টেক্সটাইল মেইলের উত্তর পার্শ্বের একটি শিল্পপ্লটে ভিতরে বসবাস করছে। গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ২২ শে অক্টোবর রাতে প্রেসক্লাবের তালা কেটে ভিতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়। এ ঘটনার পর টঙ্গী প্রেসক্লাব কর্তৃপক্ষ টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় টঙ্গী পশ্চিম থানার এস আই নজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাসায় অভিযান চালিয়ে আবুবক্করকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাসা থেকে বস্তা ভর্তি অবস্থায় চুরি হয়ে যাওয়া (উঊখখ) কোম্পানীর একটি কম্পিউটার, (ঝঅগঝটঘএ) কোম্পানীর একটি এলইডি টিভিসহ আরো অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি এম. এ হায়দার সরকার বলেন, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী আব্দুল কাদের ঘটনার আগের দিন ছুটিতে ছিল। চোর আবুবক্কর সেই সুযোগে ওইদিন দিবাগত রাতে সে এই চুরির ঘটনাটি ঘটায়। এ বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হককে জানানো হলে তিনি তাৎক্ষণিক অফিসার পাঠান এবং নিজে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই চুরির ঘটনার মালামাল উদ্ধার করতে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তারই পরিপ্রেক্ষিতে ক্লাব কর্তৃপক্ষের সহযোগিতায় এবং ক্লাবের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করা হয়।
এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ বলেন, প্রত্যেকটা অপরাধী নিজেকে অনেক চালাক মনে করেন। কিন্তু তার পরেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারে না। তবে সিসি টিভির ফুটেজ থাকায় চোর ধরতে আমাদের তেমন কষ্ট হয়নি। গুরুত্বপূর্ণ সকল জায়গায় বা প্রতিষ্ঠানকে সিসি টিভির আওতায় আনলে এসকল অপ্রীতিকর ঘটনা ঘটনার সম্ভাবনা কম থাকে। ঘটলেও দ্রুত অপরাধীকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর বেশি সময় লাগে না।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর