শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫১ পিএম, ২০২৬-০২-২৬
বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়োজন। সিরিয়ালের পরিচালক কেএম সোহাগ রানা জানিয়েছেন, সাতটি নতুন পর্ব তৈরি করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। ঈদের পরদিন দুপুর ১২টা থেকে প্রচারিত হবে পর্বগুলো।
কেএম সোহাগ বলেন, ‘দীর্ঘদিন ধরে দর্শক সিরিয়ালটিকে ভালোবাসছেন। এবার আমরা ঈদ উপলক্ষে দর্শকের জন্য নতুন গল্প উপহার দিতে চেয়েছি। ঈদ স্পেশালের গল্পগুলো মূল ধারাবাহিকের সঙ্গে ভিন্ন, যা আগে দেখানো হয়নি।’ এ পর্যন্ত সিরিয়ালের ১২০ পর্ব সম্প্রচারিত হয়েছে। ঈদ স্পেশাল পর্বগুলোতে দেখা যাবে অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, এমএনইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এবি রোকন, তানজিম হাসান অনিক প্রমুখকে।
দর্শকরা পারিবারিক গল্প, হাস্যরস ও আবেগের মিশেলে তৈরি এই সাত পর্ব উপভোগ করতে পারবেন। সিরিয়ালটি ইতিমধ্যেই তার জনপ্রিয়তা ও মানসম্পন্ন নির্মাণের কারণে ঈদে বড় পর্দা থেকে ছোট পর্দা পর্যন্ত সমানভাবে আলোড়ন ফেলবে বলে আশা করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited