শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৮ পিএম, ২০২৬-০৭-২৫
কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কাজীপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার (বকুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার এবং পূবাইল মেট্রো থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পূবাইল মেট্রো থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম আওলাদ ও শেখ তানভীর আহমেদ, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন মোল্লা, পূবাইল মেট্রো থানা বিএনপির সদস্য আসাদ হোসেন খান (বুলবুল) ও সাখাওয়াত হোসেন খান (খোকন)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited