চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নরসিংদীতে নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হেলাল ও স্ক্যান অপারেটর লুৎফরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নরসিংদীতে নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হেলাল ও স্ক্যান অপারেটর লুৎফরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:০৫ পিএম, ২০২৬-০৪-০১

নরসিংদীতে নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হেলাল ও স্ক্যান অপারেটর লুৎফরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি : : নরসিংদী উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রদান নিয়ে ডাটা এন্ট্রি অপারেটর হেলাল আহমেদ ও স্ক্যান অপারেটর লুৎফর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও সেবাগ্রহীতাদের দাবি, তাদের কারণে অনেক সময় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, নতুন ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে সেবাগ্রহীতাদের নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হেলাল আহমেদ ও লুৎফর রহমান টাকা ছাড়া কোনো সেবা প্রদান করেন না। ফলে অনেক সেবাগ্রহীতাকে কাজ সম্পন্ন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া অভিযোগ রয়েছে, সেবাগ্রহীতাদের সঙ্গে অনেক সময় তাদের আচরণও সন্তোষজনক নয়। অনেকেই জানিয়েছেন, সেবা নিতে গিয়ে তারা রূঢ় ও অসৌজন্যমূলক আচরণের সম্মুখীন হয়েছেন।

এদিকে আরও জানা যায়, স্ক্যান অপারেটর লুৎফর রহমান একই অফিসে টানা প্রায় ৩ বছর ধরে দায়িত্ব রত। স্থানীয়দের মধ্যে এটা নিয়ে রয়েছে নানান প্রশ্ন । সচেতন মহলের মতে,, দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালন করলে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে—তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

 একাধিক স্থানীয় সূত্র জানায়, এসব কারণে কখনও কখনও অফিসের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে সেবা প্রত্যাশীদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। এ বিষয়ে সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, নরসিংদী উপজেলা নির্বাচন অফিসের এসব অভিযোগ  তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, নির্বাচন অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর