শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৮:০৪ পিএম, ২০২৬-০৬-১৩
শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের জীবনে। লিভারজনিত জটিলতায় প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে হারানোর শোক এখনও বহন করছেন তিনি।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরুর দিনে নিজের ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেয়েকে ছাড়া খেলা দেখার কষ্ট প্রকাশ করেন কায়সার হামিদ। পোস্টে তিনি লেখেন, ‘কারিনা, এই বিশ্বকাপে আমি সত্যিই তোমাকে ভীষণ মিস করবো।’
তিনি আরও লেখেন, ‘কারিনা মামনি, তোমার সাথে আর খেলা দেখা হবে না। একসাথে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলা দেখার স্মৃতিগুলো মনে পড়লে বুকটা হাহাকার করে ওঠে। খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো।’
ফুটবলপ্রেমী এই সাবেক তারকা জানান, বিশ্বকাপের মতো আনন্দঘন মুহূর্তও এখন তার কাছে শূন্যতা ও কষ্টের প্রতীক হয়ে উঠেছে, কারণ যে মেয়ের সঙ্গে তিনি প্রতিটি খেলার উত্তেজনা ভাগ করে নিতেন, তিনি আজ আর পাশে নেই।
তবে আবেগঘন পোস্টে তিনি বিশ্বাসও প্রকাশ করেন, কারিনা সবসময় তার সঙ্গেই আছেন, থাকবেন আজীবন।
কারিনা কায়সারের মৃত্যুর পর থেকেই নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে আসছেন কায়সার হামিদ। কখনও শৈশবের ছবি, কখনও মেয়ের মানবিক ও হাসিখুশি মুহূর্ত তুলে ধরে আবেগঘন বার্তা দিচ্ছেন তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited